, , ,

শিরোনামঃ-




রাজশাহীতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণের সাথে আইজিপি’র মতবিনিময়

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী, করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জানুয়ারি ০১ ২০২৪, ১৭:২০ | 761 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রাজশাহী সফর করেছেন বাংলাদেশের পুলিশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম (বার), পিপিএম।
আইজিপি’র রাজশাহী সফর উপলক্ষ্যে (৩১ ডিসেম্বর) বিকাল সাড়ে ৫ টায় তিনি শাহ্মখদুম বিমান বন্দর পৌঁছান। এ সময় তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান আরএমপি’র কমিশনার বিপ্লব বিজয় তালুকদার।
এরপর আইজিপি রাজশাহী রেঞ্জ অফিসে পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান রাজশাহী রেঞ্জের ডিআইজি মোঃ আনিসুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার)। সেখানে আইজিপি’র সভাপতিত্বে রাজশাহীস্থ সকল পুলিশ ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাগণের মতবিনিময় সভার আয়োজন করেন তিনি। সভায় আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও অপরাধ দমন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান-সহ সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মোঃ রশীদুল হাসান, পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মোহাম্মদ হেমায়েতুল ইসলাম, রাজশাহী জেলার পুলিশ সুপার মোঃ সাইফুর রহমান, পিপিএমসহ রাজশাহীস্থ সকল পুলিশ ইউনিট প্রধানগণ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET