, , ,

শিরোনামঃ-




রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ইস্টার সানডে পালন

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী, করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : এপ্রিল ১৭ ২০২২, ২১:০৭ | 978 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে
ইস্টার সানডে পালিত হয়েছে।
রোববার (১৭ এপ্রিল) সকালে রাজশাহী মহানগরীর ডিঙ্গাডোবার
বাগানবাড়ি এলাকায় খ্রিস্টযাগ বা বিশেষ প্রার্থনার মধ্যে দিয়ে শুরু
হয় দিনের আনুষ্ঠানিকতা।
প্রার্থনা অনুষ্ঠান পরিচালনা করেন- চার্চের ফাদার ইনমান ওয়েল কানন
রোজারিও।
খ্রিস্টযাগের পরে আপন কৃষ্টিতে চলে ইস্টারের শুভেচ্ছা বিনিময়। ঘরে ঘরে
আয়োজন করা হয় দই, চিড়া, মুড়ি-মুড়কির মতো হরেক রকম মুখরোচক
আহার সামগ্রী।
এতে অংশ নেন পাড়াপ্রতিবেশী ও ঘরের সবাই। খ্রিস্ট ধর্মাবলম্বীদের
বিশ্বাস, প্রভু যিশু মানবজাতিকে মুক্তি দিতে এই জগতে এসেছিলেন।
যা পুনরুত্থান হিসেবে পরিচিত।
তারা জানান, বড় দিনের পরেই জাঁকজমকের সঙ্গে পালিত হয় ইস্টার
সানডে। তাই আজ তাদের জন্য বিশেষ দিন। দিনটিতে নতুন সাজে
ছোট-বড় সবাই পুনরুত্থানের খ্রিস্টযাগে, তথা উপাসনায় অংশগ্রহণ
করেন এবং খ্রিস্ট পল্লীতে চলে সাত দিন ধরে নানা আয়োজন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET