, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • রাজশাহীতে ভাল দাম পেয়ে পেঁয়াজ চাষে ঝুঁকছেন কৃষকরা




রাজশাহীতে ভাল দাম পেয়ে পেঁয়াজ চাষে ঝুঁকছেন কৃষকরা

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : জানুয়ারি ১৭ ২০২০, ২০:২৫ | 887 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রাজশাহী জেলাজুড়ে এখনো বিভিন্ন হাট-বাজারে দেশী পেঁয়াজ বিক্রি হচ্ছে একশ’ থেকে একশ’ বিশ টাকা কেজি দরে। তাই পেঁয়াজ বিক্রির টাকা এবারের মৌসুমে অনেকেরই ভাগ্য বদলে দিয়েছে। প্রায় পেঁয়াজ চাষি ভালো দাম পেয়েছেন। আর এ চড়া দাম দেখে নতুন করে অনেকেই আল জাতের ছেচা পেঁয়াজ চাষে আগ্রহী হয়ে উঠেছে। এবার বাণিজ্যিকভাবে পেঁয়াজ চাষে লাভের আশা করছে এখানকার কৃষকরা।

কৃষকরা পেঁয়াজের দাম ভালো পাওয়ায় পেঁয়াজ চাষে ঝুঁকছেন। চলতি মৌসুমে আলুসহ বিভিন্ন সবজি চাষ করে লাভবান হয়েছে চাষিরা। তাই পেঁয়াজ চাষের মাধ্যমে লাভবান হওয়ার আশা করছেন কৃষকরা। কৃষক মোনায়েম আলী জানান, আলু চাষে তেমন লাভবান হওয়া যায়নি। তাই পেঁয়াজ চাষে লাভবান হবার আশায় সাড়ে ৩ হাজার টাকায় দেড় কেজি আল বীজ কিনে নিজেই জমিতে বপন করেছিলেন। পঞ্চাশ দিনে ওই বীজ বেড়ে রোপণের যোগ্য হওয়ায় তা জমি থেকে উঠিয়ে রোপণ করা হয়েছে। চলতি মৌসুমে তিনি এক বিঘা জমিতে পেঁয়াজের চাষ করছেন।

পেঁয়াজ চাষ করতে বীজ কেনা ব্যয়বহুল হওয়ায় দিনে দিনে কৃষকরা এলাকাতেই বীজ চাষে উদ্বুদ্ধ হচ্ছেন। অধিক ফলনের আশায় এলাকাতেই বীজ বপন করে রোপণ করছেন বিভিন্ন উপজেলার কৃষকরা। বর্তমানে রাজশাহী জেলায় দিন দিন পেঁয়াজের চাষবাদ বৃদ্ধি পাচ্ছে বলে জানা গেছে। দাম ভালো পেলে কৃষকদের আগ্রহ আরও বেড়ে যাবে বলেও কৃষকরা জানিয়েছেন।

এ বিষয়ে রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক শামসুল ইসলাম বলেন, দাম বেশি হওয়ায় এবার পঁয়াজ চাষ করে কৃষকরা লাভবান হওয়ায় পেঁয়াজ চাষে আগ্রহ বাড়ছে। চলতি বছর ১৬ হাজার ৬শত হেক্টর জমিতে পেঁয়াজ চাষের ল্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে এটি আরও বাড়বে। এবার ভালো দামের কারণেই পেঁয়াজের চাষে চাহিদা বাড়ছে বলে জানান তিনি।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET