, , ,

শিরোনামঃ-




রাজারহাটে ভ্রাম্যমান আদালতে ২৬টি মামলায় ১০,৮৫০ টাকা জরিমানা

এ এস লিমন, রাজারহাট,কুড়িগ্রাম করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : জুলাই ২৪ ২০২১, ০০:১২ | 998 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুড়িগ্রামের রাজারহাটে কোভিড-১৯ এর বিস্তার রোধকল্পে মন্ত্রিপরিষদ বিভাগের আরোপিত বিধি-নিষেধ বাস্তবায়নে ঈদের পর লকডাউনের প্রথমদিনে মাঠে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন।  ২৩ জুলাই শুক্রবার রাজারহাট বাজার, নাজিমখান বাজার, বৈদ্যের বাজারসহ বিভিন্নস্থানে ভ্রাম্যমান আদালতে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরে তাসনিম অভিযান পরিচালনা করে ২৬টি মামলায় ১০৮৫০ টাকা জরিমানা  আদায় করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন রাজারহাট থানার ওসি মো: রাজু সরকার, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যগণ। উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরে তাসনিম বলেন, আমরা জনসাধারণকে সচেতনতা করার লক্ষ্যে মাঠে নিরলসভাবে কাজ করে যাচ্ছি, আগামীকাল থেকে কঠোর লকডাউন বাস্তবায়নে আমরা আরো কঠোর হতে বাধ্য হব।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET