, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • রাণীশংকৈলে আলী আকবর ক্রীড়া একাডেমিতে জার্সি বিতরণ 




রাণীশংকৈলে আলী আকবর ক্রীড়া একাডেমিতে জার্সি বিতরণ 

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : নভেম্বর ১৭ ২০২০, ২১:৪৫ | 867 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 রাণীশংকৈল (ঠাকুরগাঁও) সংবাদদাতা।।
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার আলী আকবর ক্রীড়া একাডেমির খেলোয়াড়দের মাঝে ১৭ নভেম্বর মঙ্গলবার জার্সি বিতরণ করা হয় । এ উপলক্ষে এদিন  বিকেলে রাণীশংকৈল ডিগ্রী কলেজ মাঠে মরহুম আলী আকবর এমপির আমেরিকা প্রবাসি কনিষ্ঠপুত্র তসলিমুল ইসলাম লিয়ন এ জার্সি বিতরণ করেন ।
এ সময়  ক্রীড়া একাডেমির প্রতিষ্ঠাতা-পরিচালক সাবেক সংসদ সদস্য ও ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সেলিনা জাহান লিটা, হরিপুর উপজেলার সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার রবিউল ইসলাম সবুজ , প্রভাষক মাহমুদুল হাসান সোহাগ, একাডেমির কোচ মানিক হোসেন সহ সদস্য, খেলোয়াড় ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
পরে সংক্ষিপ্ত আলোচনায় সাবেক সংসদ সদস্য লিটা শুভেচ্ছা বক্তব্য দেন। তার ভাই লিয়ন তার বক্তব্যে একাডেমির সার্বিক  উন্নয়নে সহায়তা প্রদানের আশ্বাস দেন ।
Attachments area
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET