, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • রানীশংকৈলে কৃষি আবহাওয়া তথ্য অবহিতকরণ সভা অনুষ্ঠিত।




রানীশংকৈলে কৃষি আবহাওয়া তথ্য অবহিতকরণ সভা অনুষ্ঠিত।

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : জুন ২৬ ২০২২, ২২:৪৪ | 835 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলা কৃষি সম্প্রসারণের অধিদপ্তরের আয়োজনে ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবিরের সভাপতিত্বে ২৬জুন ২০২২ইং রোজ রবিবার সকালে কৃষি ভবন মিলনায়তনে এক সেমিনার অনুষ্ঠিত হয়। কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নত করণ প্রকল্পের আওতায়’ কৃষিই সমৃদ্ধি, বদলাচ্ছে জলবায়ুর বদলাচ্ছে কৃষি, বাঁচতে হলে করতে হবে লড়াই দিবানিশি,এই প্রতিপাদ্য বিষয় নিয়ে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইসচেয়ারম্যান শেফালী বেগম,এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি অফিসার সঞ্জয় দেবনাথসহ উপসহকারী কৃষি কর্মকর্তা আনোয়ারুল ইসলাম ও সাদেকুল ইসলাম ও সাংবাদিকরাও উপস্থিত ছিলেন। সেমিনারে  কৃষকদের বন্যা,খরা,ঠান্ডা,গরম, বজ্রপাত,কিংবা জ্বলোচ্ছাস থেকে ফসল বাঁচিয়ে উৎপাদনের জন্য অনলাইনে আবহাওয়ার পূর্বাভাস জানার প্রয়োজনীয় ধারণা প্রদানসহ কৃষি আবহাওয়া বিষয়ক অপারেশনাল কার্যক্রম যেমন ফসল আবহাওয়া পঞ্জিকা,বালাই আবহাওয়া পঞ্জিকা,সিজিনাল ও সাব সিজনাল পূর্বাভাস,সয়েল ময়েশ্চার নেটওয়ার্ক তৈরীর পাশাপাশি প্রকল্পের গুরুত্বারোপ তুলে ধরা হয়।সেমিনারে প্রশিক্ষক হিসেবে ছিলেন ঠাকুরগাঁও অতিরিক্ত উপ- পরিচালক(উদ্যান)নইমুল হুদা সরকার।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET