, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • রানীশংকৈলে গাছে বেঁধে নাসিরুল নির্যাতনের মামলা ঢাকতে সাংবাদিক সহ ৫ জনের নামে মিথ্যা মামলা ।




রানীশংকৈলে গাছে বেঁধে নাসিরুল নির্যাতনের মামলা ঢাকতে সাংবাদিক সহ ৫ জনের নামে মিথ্যা মামলা ।

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : অক্টোবর ০১ ২০২১, ২১:৩৮ | 847 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে গাছে বেঁধে নাসিরুল (২১)কে অমানবিক নির্যাতন করার ঘটনায় দায়েরকৃত মামলা চাপা দিতে সাংবাদিক মাহবুব সহ ৫ জনের নামে আদালতে মিথ্যা অপহরণ ও ধর্ষণের মামলা দায়ের করা হয়েছে । মেয়ের বাবা করিমুল বাদি হয়ে গত ২৯ সেপ্টেম্বর ঠাকুরগাঁও নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এ মামলা দায়ের করেন ।

প্রসঙ্গতঃ রানীশংকৈল উপজেলার ভাংবাড়ী গ্রামের করিমুল ইসলামের মেয়ে কেয়া মনি’র সাথে একই গ্রামের খলিলুর রহমানের ছেলে নাসিরুল ইসলামের সাথে দীর্ঘ দিনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ‌‌। একপর্যায়ে তারা গোপনে বাড়ি থেকে পালিয়ে গত ৯/৯/২১ ইং তারিখে ঠাকুরগাঁও নোটারি পাবলিক অব বাংলাদেশ কার্যালয়ে বিয়ে করেন । এরপর তারা নারায়ণগঞ্জে অবস্থান করে । কয়েকদিন পর উভয় পরিবারের উদ্যোগে তাদেরকে বাড়িতে ফিরিয়ে আনা হয় । ছেলে মেয়ে নিজ নিজ বাড়িতে অবস্থান করে । এ অবস্থায় গত ২০/৯/২১ ইং তারিখে বিকেলে নাসিরুল ভাংবাড়ী বগুড়াপাড়া স্কুলের দিকে বেড়াতে গেলে তাকে করিমুল ও তার পরিবারের লোকজন আটক করে গাছে বেঁধে অমানবিক নির্যাতন করে । পরদিন এ নিয়ে নাসিরুলের বাবা রানীশংকৈল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ।গুরুতর অসুস্থ নাসিরুলকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনার একটি ভিডিও গত ২৩/৯/২১ ইং তারিখে সামাজিক মাধ্যম ফেসবুকে ভাইরাল হলে রানীশংকৈল থানা পুলিশ অভিযোগের ভিত্তিতে গত ২৪ / ৯/২১ ইং মেয়ের মা সেলিনাকে গ্রেফতার করে । ঐ দিনই নাসিরুলের বাবা ৫ জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন । এর প্রেক্ষিতে থানা পুলিশ গত ২৭/৯/২১ ইং মূল আসামি করিমুল কে গ্রেফতার করে ।
এ বিষয়ে সাংবাদিক মাহবুবের সাথে কথা বললে সে জানায় নির্যাতিত নাসিরুল আমার বংশীয় চাচাতো ভাই , তাকে গাছে বেঁধে অমানবিক নির্যাতন করে বাদী পক্ষ । এ নিয়ে সংবাদ পরিবেশন এবং তার চিকিৎসার ব্যবস্থা করার কারণে আমাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। আমি অপহরণ বা এ ধরণের কোন অন্যায় কাজে আদৌ জড়িত নই। এটা আমার বিরুদ্ধে একটা চক্রান্ত। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং থানা পুলিশকে সঠিক তদন্ত করার অনুরোধ জানাচ্ছি। মাহবুব ছাড়াও অন্য আসামিরা এ মামলাকে হয়রানিমূলক বলে জানান।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET