, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি নজরুল ও সাধারণ সম্পাদক মুক্তা




রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি নজরুল ও সাধারণ সম্পাদক মুক্তা

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী, করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জানুয়ারি ২৬ ২০২২, ১৬:৫৫ | 836 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সর্বোচ্চ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম সাধারণ সম্পাদক হয়েছেন প্রাণ রসায়ন ও অনুপ্র্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মাসুদুল হাসান খান মুক্তা। ফোরামের বাকি সদস্যদের মধ্যে নির্বাচিতরা হলেন, সহ-সভাপতি প্রাণ রসায়ন ও অনুপ্র্রাণবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. তোফাজ্জল হোসেন, দর্শন বিভাগের অধ্যাপক জাহাঙ্গীর আলম, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. পারভেজ আজহারুল হক ও পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. সাবিরুজ্জামান সুজা।
কোষাধ্যক্ষ পদে পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. নুরুল হক মোল্লা, সাংগঠনিক সম্পাদক পদে আইসিই বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ সাজ্জাদুর রহিম (সাজিদ), যুগ্ম-সাংগঠনিক সম্পাদক পদে গণিত বিভাগের ড. হারুন অর রশীদ, প্রচার সম্পাদক পদে ভেটেরিনারি বিভাগের ড. কামরুজ্জামান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক পদে লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. নুরুল মোমেন, যুগ্ম-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক-শরিফুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
এছাড়া সদস্য পদে চারজন, এছাড়া ১০টি অনুষদ ও একটি ইনস্টিটিউটে ১১ জন প্রতিনিধি নির্বাচিত হয়েছেন।
এর আগে মঙ্গলবার সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের জুবেরি ভবনে ভোটগ্রহণ চলে। পরে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET