, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • রাবিতে তিন দিন ব্যাপী আন্তর্জাতিক পাবলিক হেলথ কনফারেন্স শুরু




রাবিতে তিন দিন ব্যাপী আন্তর্জাতিক পাবলিক হেলথ কনফারেন্স শুরু

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী, করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : আগস্ট ০৩ ২০২৩, ২০:৫৭ | 878 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) তিন দিন ব্যাপী শুরু হয়েছে প্রথম আন্তর্জাতিক পাবলিক হেলথ কনফারেন্স। বৃহস্পতিবার (৩ আগস্ট) সকাল ১০টায় ৩ দিনব্যাপী এই কনফারেন্স শুরু হয়।
বিশ্ববিদ্যালয়ের স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের পরিসংখ্যান বিভাগের কনফারেন্স রুমে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন পরিসংখ্যান বিভাগ হেলথ রিসার্চ গ্রুপের মেম্বর অধ্যাপক মোঃ মনিমুল হক। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার, পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক রেজাউল করিম ও বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক এম সাহেদ জামান।
এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান হেলথ রিসার্চ গ্রুপের আহ্বায়ক অধ্যাপক মোঃ গোলাম হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রুপান্তর করতে হলে রিসার্চের প্রতি অধিক গুরুত্ব দিতে হবে। বিশেষ করে পাবলিক হেলথ রিসার্চের ক্ষেত্রে এ সমস্ত পাবলিক হেলথ কনফারেন্সের আয়োজন করা খুবই গুরুত্বপূর্ণ।
অধ্যাপক এম সাহেদ জামান বলেন, দেশের সামাজিক, অর্থনৈতিক এবং তাত্বিক দিক দিয়ে বিশেষজ্ঞরা এই সম্মেলনে তাদের মূল্যবান জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় করবেন, যা দেশের স্বাস্থ্যসেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কনফারেন্সে মোট ৪টি ইনভাইটেড সেশন, ২টি প্লেনারি সেশন ও ১০টি কন্ট্রিবিউটেড সেশন অনুষ্ঠিত হবে। এতে দেশ-বিদেশের শতাধিক জনস্বাস্থ্যবিদ, চিকিৎসক ও গবেষক অংশগ্রহণ করছেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET