, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • রাবিতে প্রেম বঞ্চিত শিক্ষার্থীদের প্রতিবাদী র‌্যালি ও সমাবেশ




রাবিতে প্রেম বঞ্চিত শিক্ষার্থীদের প্রতিবাদী র‌্যালি ও সমাবেশ

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ১৪ ২০২০, ১৮:২১ | 861 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কেউ পাবে তো কেউ পাবেনা, তা হবে না তা হবে না এই স্লোগানকে সামনে রেখে বিশ্ব ভালোবাসা দিবসে রাজশাহী বিশ্ববিদ্যালয় রাবিতে প্রতিবাদী র‌্যালি ও সমাবেশ করেছে প্রেমবঞ্জিত বিশ^বিদ্যালয় শিক্ষার্থীরা। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে প্রেম বঞ্চিত সংঘের ব্যানারে এ প্রতিবাদী র‌্যালী অনুষ্ঠিত হয়। এসময় প্রেম বঞ্চিত সংঘের বিভিন্ন বিভাগের প্রায় দুই শতাধিক শিক্ষার্থীর উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পেছনের আমতলা থেকে বের হয়ে ক্যাম্পাসের প্রধান সড়ক ও ভবন প্রদক্ষিণ শেষে পুনরায় পরিবহন মার্কেট চত্বরে এসে এক সমাবেশে মিলিত হয়।এসময় ভালবাসা বঞ্চিত শিক্ষার্থীরা একটি সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করেন। উক্ত সমাবেশে শিক্ষার্থীরা বলেন কিছুু ছেলেরা একসাথে তিন থেকে চারটি প্রেম করছে। এভাবে মেয়েদেরকে প্রেমের ফাঁদে ফেলে ধোকা দিলেও তারা বুঝতে পারছে না। কিন্তু তাদের মতো অকৃত্রিম প্রেমের পায়গাম নিয়ে গেলে মেয়েরা সাথে সাথে প্রত্যাখান করে।পারিবারিক অসচ্ছলতার কারণে মোটরবাইক না থাকায় এবং মেয়েদের চাহিদামত অর্থ ব্যয় করতে সমর্থ না হওয়ায় আমাদের প্রেম হচ্ছে না। প্রেম মৌল-মানবিক চাহিদা। এখানে সবার সমান অধিকার হওয়া উচিৎ। এসময় প্রেম বঞ্চিত সংঘের কেন্দ্রীয় কমিটির সভাপতি মনির মণ্ডল বলেন, বাংলাদেশ প্রেম বঞ্চিত সংঘ আমরা কখনো প্রেমের বিরোধী নই। তবে ১৪ই ফেব্রুয়ারী প্রেমের নামে যে ভন্ডামি চলে তার প্রতিবাদ করছি। আমরা প্রেমের সুষম বণ্টন চাই। এক জন চার-পাঁচটা প্রেম করে আমরা সেটার প্রতিবাদ জানাই। এ ছাড়া আয়োজনের মধ্যে ছিল, কবিতা উৎসব,গণস্বাক্ষর কর্মসূচি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও দরিদ্র-পথশিশুদের মাঝে খাবার বিতরণ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET