, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • রোড মার্চের পথসভায় নাঙ্গলকোট উপজেলা বিএনপি’র মোটর শোভাযাত্রা নিয়ে অংশগ্রহণ




রোড মার্চের পথসভায় নাঙ্গলকোট উপজেলা বিএনপি’র মোটর শোভাযাত্রা নিয়ে অংশগ্রহণ

মাঈন উদ্দিন দুলাল, নাঙ্গলকোট,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ০৬ ২০২৩, ০০:০৭ | 833 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সংসদ বিলুপ্ত করে তত্ত্বাবধায়ক সকারের অধীনে নির্বাচন ও বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর এক দফা দাবিতে বিএনপির রোড মার্চে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা বিএনপি বিশাল শোডাউন নিয়ে বৃহস্পতিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আলেখারচর বিশ্বরোড ও সুয়াগাজীর পথসভায় যোগদেন।
নাঙ্গলকোটের শোডাউনের নেতৃত্বে ছিলেন কুমিল্লা জেলা দক্ষিণ বিএনপি যুগ্ম আহবায়ক ও নাঙ্গলকোট উপজেলা আহবায়ক আলহাজ্ব নজির আহম্মদ ভূঁইয়া ও উপজেলা সদস্য সচিব আনোয়ার হোসেন নয়ন। বৃহস্পতিবার সকাল ৬টা থেকে নাঙ্গলকোট আরিফুর রহমান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে হাজার-হাজার বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী একত্রিত হয়ে মোটর শোভাযাত্রা নিয়ে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা হয়ে আলেখারচর বিশ্বরোডে জেলা বিএনপি’র পথসভায় যোগদেন। পরে নেতাকর্মীরা উপজেলা বিএনপি আহবায়ক আলহাজ্ব নজির আহমেদ ভূঁইয়ার নেতৃত্বে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়ি বহরের সাথে মোটর শোভাযাত্রা নিয়ে কুমিল্লা সদর দক্ষিন উপজেলার সুয়াগাজী বাজারে পথসভায় মিলিত হন।

 

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET