, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • র‌্যাব-১২’র পৃথক পৃথক অভিযানে সিরাজগঞ্জের সদর এবং শাহজাদপুরে ৫০৯ পিচ ইয়াবাসহ ০৪ জন শীর্ষ মাদক ব্যবসায়ী আটক।




র‌্যাব-১২’র পৃথক পৃথক অভিযানে সিরাজগঞ্জের সদর এবং শাহজাদপুরে ৫০৯ পিচ ইয়াবাসহ ০৪ জন শীর্ষ মাদক ব্যবসায়ী আটক।

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : ডিসেম্বর ১৮ ২০২১, ১৯:২২ | 927 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

১। এরই ধারাবাহিকতায় ১৭/১২/২০২১ তারিখ রাতের প্রথম প্রহর ১২.৩০ ঘটিকায় গোপন সাংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ এর এ্যাডজুটেন্ট ও অপ্স অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমানের এর নেতৃত্বে সদর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানাধীন দ্বাড়িয়াপুর মধ্যপাড়া সাকিনস্ত ধৃত ১ নং অভিযুক্তের বসত বাড়ির উত্তর পশ্চিম কোনে ফাঁকা জায়গার উপর এক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৪০০(চারশত) পিচ ইয়াবাসহ ০২ জন শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এ সময় তাহাদের নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ০২ টি মোবাইল এবং নগদ ২৫,৬৫০/-টাকা জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামীঃ ১। মোঃ সবুজ বিশ্বাস(৪২), পিতা-মৃত আব্দুল মান্নান বিশ্বাস, সাং-দ্বাড়িয়াপুর মধ্যেপাড়া, ২। বুলবুল ইসলাম(৪০), পিতা-মোঃ নুরুল ইসলাম, সাং-দ্বাড়িয়াপুর চৌধুরীপাড়া উভয় থানা-শাহজাদপুর, জেলা- সিরাজগঞ্জ।

২। ১৭/১২/২০২১ তারিখ বিকাল ০৭.১৫ ঘটিকায় গোপন সাংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ এর এ্যাডজুটেন্ট ও অপ্স অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমানের এর নেতৃত্বে সদর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদর থানাধীন জানপুর পশ্চিমপাড়া গ্রামস্থ বায়তুন নূর জামে মসজিদের সামনে পাকা রাস্তার উপর এক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৫৯ (উনষাট) পিচ ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এ সময় তাহার নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ০২ টি মোবাইল জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামীঃ মোঃ রিফাত আহম্মেদ রজেন(২৫), পিতা-মৃত মাহবুবুর রহমান, সাং-জানপুর, থানা ও জেলা- সিরাজগঞ্জ ।

৩। ১৭/১২/২০২১ তারিখ বিকাল ০৫.৩৫ ঘটিকায় গোপন সাংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ এর এ্যাডজুটেন্ট ও অপ্স অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমানের এর নেতৃত্বে সদর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদর থানাধীন বগুড়া বাস টার্মিনালের সামনে তানিয়া হোটেলে এক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৫০(পঞ্চাশ) পিচ ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এ সময় তাহার নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ০২ টি মোবাইল জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামীঃ মোঃ  হাফিজুল(২৪), পিতা-মোঃ আসলাম, সাং-মিরপুর, থানা ও জেলা- সিরাজগঞ্জ।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা দায়ের করতঃ উদ্ধারকৃত আলামতসহ তাহাদেরকে স্ব-স্ব থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায় যে, এই মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET