, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • শাজাহানপুরে মাঝিড়া বন্দরে টেলিকমের দোকানে দিনের বেলায় চুরি




শাজাহানপুরে মাঝিড়া বন্দরে টেলিকমের দোকানে দিনের বেলায় চুরি

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : জুন ১২ ২০২০, ২৩:৫১ | 909 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বগুড়ার শাজাহানপুরে দিন দুপুরে উপজেলা সদর মাঝিড়া বন্দরের সূচী টেলিকম নামের এক দোকানে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে । গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১২ টা থেকে সাড়ে তিনটার মধ্যে যে কোন সময়ে এ চুরির ঘটনা ঘটে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
জানা গেছে, মাঝিড়া বন্দরের বটতলা সংলগ্ন মহাসড়কের পশ্চিম পাশে দ্ধি-তল ভবনের নিচ তলায় সূচী টেলিকমের দোকান। এখানে মোবাইল ফোনের মাধ্যমে বিকাশ ও নগদ ছাড়াও বিভিন্ন কোম্পানীর টাকা লেনদেন ও রিচার্জের ব্যবসা করা হয়। দোকানের পাশে দ্ধি-তলায় উঠার সিঁড়ি গেট রয়েছে। সিঁড়ি গেট খোলা রেখে দোকান বন্ধ করে চলে যায় ব্যবসায়ী।
স্থানীয়দের ধারণা সম্ভবত জুম্মার নামাজের সময় ও হালকা বৃষ্টির কারণে লোকালয় শূন্য থাকায় এ সুযোগে দুর্বৃত্তরা সিঁড়ি গেট দিয়ে ঢুকে দোকানের ভেতরের সার্টারের তালা কেটে চুরি সংঘটিত করে ।
সূচী টেলিকমের প্রোপ্রাইটর আবু সাঈ্দ জানান, তিনি শুক্রবার জুম্মার নামাজ পড়ার জন্য দুপুর সাড়ে ১২ টার সময় দোকান বন্ধ করে বাড়ি চলে যায়। নামাজ পড়ে খাওয়া দাওয়া বিশ্রাম শেষে বেলা সাড়ে ৩ টার দিকে দোকান খুলে সে দেখতে পায় চুরি হয়েছে। তাঁর ক্যাশ বাক্সের তালা ভেঙ্গে সেখানে থাকা সাড়ে তিন লাখ টাকা চুরি করে নিয়ে গেছে। এ বিষয়ে জানতে চাইলে ঘটনাস্থল পরিদর্শনকারী উপ-পরিদর্শক(এসআই) মাসুদ রানা জানান, চুরির সতত্যা পাওয়া গেছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে টেলিকম প্রোপ্রাইটরের জানা শোনা কোন লোক এ চুরি করেছে । এ বিষয়ে থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET