, , ,

শিরোনামঃ-




শার্শা সীমান্তে ইছামতি নদীতে যুবকের লাশ উদ্ধার

সোহাগ হোসেন, বেনাপোল,যশোর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুন ১০ ২০২০, ২১:১২ | 803 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

যশোরের শার্শা  সীমান্তে পাঁচভুলোট গ্রামের গাজি পাড়া ইছামতি নদীতে শরিফুল ইসলাম(২৫) নামে এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত শরিফুল পুটখালী  রাজগঞ্জ গ্রামে মৃত ইসহাক ছেলে। তাৱ বুকে গুলির চিহ্ন রয়েছে।
বুধবার(১০জুন)সকাল ১১টার সময় লাশটি এলাকাবাসি দেখতে পেয়ে বিজিবি ও পুলিশ কে খবর দিলে লাশটি উদ্ধার করে।
পাঁচ ভুলোট গ্রামের নিসার আলী জানান,বুধবার  বেলা ১১ টার দিকে স্থানীয় লোকজন নদীতে গেলে   নিহতের লাশ দেখে বিজিবিকে খবর দেয়। ঘটনাস্থলে বিজিবি গিয়ে তার লাশ দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।
স্থানীয়রা জানান,গত ৮ এ জুন যুবকটি নিখোজ হয়।তার আত্নীয়স্বজনরা খোজাখুজি করে তার কোন সন্ধান পায় নাই। আজ দুই দিন পর পাঁচ ভুলোট গ্রামের গাজিপাড়া ইছামতি নদীতে লাশ ভাসতে দেখে।সে ভারত থেকে মাঝে মধ্যে গরু আনতে যায়।নিহত যুবকের চাচা বলেন নিখোজ হওয়ার রাতে রাজগজ্ঞ গ্রামের তাজুল এর সাথে বাহির হয়। তাজুল বিভিন্ন সময়ে বিভিন্ন লোকজন দিয়ে ভারত থেকে গরু ও বিভিন্ন মাদকদ্রব্য বাংলাদেশের প্রবেশ করান। নিহত শরিফুল তার লোক বলে সীমান্তের একাধিক সূত্র জানান।
নাভারন সার্কেল এএসপি ইমরান খান ওশার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকতা বদরুল আলম ও বিজিবি নায়েব সুবেদার মজিবুর রহমানের উপিস্থিতে লাটি উদ্ধার করা হয়।
বাগআঁচড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ আনারুল ইসলাম জানান, বিজিবি ও স্থানীয়দের মাধ্যমে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।কি জন্য হত্যা করা হলো ময়নাতদন্তের রিপোট না দেখে নিশ্চিত করা যাচ্ছে না।রিপোট পেলে প্রকৃত ঘটনা জানা যাবে। তবে তার বুকে গুলির চিহ্ন রয়েছে বলে তিনি জানান।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET