, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • শাহজাদপুরে বিয়ের দাবীতে প্রেমিকের বাড়িতে গিয়ে লাশ হয়ে ফিরলেন প্রেমিকা




শাহজাদপুরে বিয়ের দাবীতে প্রেমিকের বাড়িতে গিয়ে লাশ হয়ে ফিরলেন প্রেমিকা

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : অক্টোবর ২৪ ২০২০, ২৩:৩৫ | 2116 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 

মাহবুবুল আলম , শাহজাদপুর প্রতিনিধি:-সিরাজগঞ্জের শাহজাদপুরে বিয়ের দাবীতে প্রেমিকের বাড়িতে গিয়ে লাশ হয়ে ফিরলেন প্রেমিকা। আজ শনিবার দুপুরে উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়নের নগরডালা গ্রামের বাবর আলীর মেয়ে ফরিদা প্বার্শবর্তী হামলাকোলা গ্রামের সওদাগরের পুত্র মজিদের বাড়িতে বিয়ের দাবীতে অবস্থান করে। এসময় মজিদের পরিবারের লোকজন বাড়ি থেকে তাড়িয়ে দিতে চাইলে ফরিদা না যাওয়ায় বেধড়ক মারধর করে।  বেদম প্রহারের ফলে ফরিদার অবস্থার অবনতি দেখে দ্রুত ভ্যানে করে হাসপাতালে নিয়ে যায় । হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত ডাক্তার দেখে তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনা জানাজানির পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এ ব্যাপারে ফরিদার ভাইয়ের স্ত্রী জানান, দীর্ঘদিন যাবৎ সওদাগরের পুত্র মজিদের সাথে ফরিদার প্রেম চলে আসছিল। এর সূত্র ধরেই আজ দুপুরে গোসল শেষে ফরিদা বাড়ির কাউকে না জানিয়ে বিয়ের দাবীতে মজিদের বাড়িতে অবস্থান করে। এসময় মজিদের পরিবারের লোকজনের বেপক মারধরের শিকার হয়ে ফরিদা মারা যায়।

 

এ বিষয়ে শাহজাদপুর থানার কর্তব্যরত অফিসার মোঃ আসাদুর রহমান জানান, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। লাশ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে পাঠানো হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET