, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • শেরপুরে টিকা কেন্দ্রে আ.লীগের চেয়ারম্যান-বিএনপি নেতার হাতাহাতি




শেরপুরে টিকা কেন্দ্রে আ.লীগের চেয়ারম্যান-বিএনপি নেতার হাতাহাতি

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : সেপ্টেম্বর ২৯ ২০২১, ১৬:২৮ | 845 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সৌমিএ কুন্ডু বগুড়া জেলা প্রতিনিধি। বগুড়ার শেরপুরে করোনার ভ্যাকসিন দেয়ার লাইনে দাঁড়ানোকে কেন্দ্র করে আওয়ামী লীগের ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতার মাঝে হাতাহাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বেলা ৩টার দিকে শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের ফুলতলা দাখিল মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে।

শেরপুর উপজেলার ১০নং শাহবন্দেগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল আমিন আকন্দ জানান, আমি কেন্দ্র পরিদর্শন করতে গিয়ে দেখি টিকা নিতে অসংখ্য মানুষের ভীড়। এর মধ্যে বিএনপি-জামাতের কিছু লোক লাইন ছাড়াই লোক ঢুকাচ্ছে। এর প্রতিবাদ করতে গেলে আমার উপর ইউনিয়ন বিএনপির সহ সভাপতি শাহজাহান আলী ডাক্তার হামলা করে। পরে উপস্থিত লোকজন তাকে কেন্দ্র থেকে বিতাড়িত করে।
এ ব্যাপারে শাহবন্দেগী ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত সিনিয়র সহ সভাপতি শাহজাহান আলী (ডাক্তার) জানান, আমি টিকার লাইনের পার্শ্বে বারান্দায় দাঁড়িয়ে ছিলাম। এ সময় ইউপি চেয়ারম্যান আল আমিন আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে করতে এসে ঘুষি মারে। আমিও এসময় তাকে ঘুষি মেরেছি। পরে উপস্থিতরা বাধা দিলে কেন্দ্র ত্যাগ করে চলে এসেছি।
এ ব্যাপারে ফুলতলা দাখিল মাদ্রাসা সহকারি সুপার ম্যারিজ রেজিষ্টার আবুল কালাম আজাদ জানান, চেয়ারম্যান সাহেব ও শাজাহান ডাক্তারের মাঝে উত্তেজনা দেখা দিলে স্থানীয় ইউপি সদস্য ও পুলিশ তাদের নিবৃত্ত করেছে।
শেরপুর থানার এএসআই আবু বক্কার জানান, ফুলতলা দাখিল মাদ্রাসায় টিকা দান কেন্দ্রে ইউপি চেয়ারম্যান আল আমিন ও বিএনপি নেতা শাহজাহানের মধ্যে ধস্তাধস্তি শুরু হলে আমরা তাদের সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছি।
শেরপুর হাসপাতালের করোনা ফোকাল পার্সন ডা. আবু হাসান জানান, ফুলতলা দাখিল মাদ্রাসা কেন্দ্রে অপ্রীতিকর কোন ঘটনার খবর পাইনি।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET