, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • শ্রবণ ও বাক প্রতিবন্ধি শিশুদের কথা শেখানো আদর্শ প্রতিষ্ঠান ফুলবাড়ী হাইকেয়ার স্কুলের স্থায়ী ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত




শ্রবণ ও বাক প্রতিবন্ধি শিশুদের কথা শেখানো আদর্শ প্রতিষ্ঠান ফুলবাড়ী হাইকেয়ার স্কুলের স্থায়ী ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত

মোঃ আবু শহীদ, ফুলবাড়ী,দিনাজপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জানুয়ারি ১২ ২০২২, ২০:১৮ | 777 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দিনাজপুরের ফুলবাড়ীতে শ্রবণ ও বাক প্রতিবন্ধি শিশুদের কথা শেখানোর আদর্শ প্রতিষ্ঠান হাইকেয়ার স্কুলের স্থায়ী ভবনের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক মন্ত্রী প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ মোঃ মোস্তাাফিজুর রহমান ফিজার এমপি।
বুধবার ১২ই জানুয়ারী সকাল ১০টায় পৌর বাজার এলাকার সন্নিকটে পুরাতন মুক্তিযোদ্ধা অফিস এলাকায় প্রতিবন্ধি স্কুলটির জন্য বরাদ্ধকৃত জায়গায় স্থায়ী ভবনের শুভ উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন বাবুর সভাপতিত্ত্বে ও প্রভাষক মোকারম হোসেন বিদ্যুতের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ মোঃ মোস্তাাফিজুর রহমান ফিজার এমপি বলেন,এই স্কুলে পড়ালেখা করে অনেক শিক্ষার্থী কৃতিত্ত্বের সাথে এসএসসি-এইচএসসিতে ভালো রেজাল্ট করে উচ্চশিক্ষা গ্রহণ করছে। তাই প্রতিবন্ধি শিশু আমাদের বোঝা নয় বরং সঠিকভাবে লালন-পালন ও উপযুক্ত পরিচর্যার মাধ্যমে সঠিক শিক্ষা দিতে পারলে এরাও আমাদের সমাজ বিনির্মাণে বড় সহায়ক হতে পারে। প্রতিবন্ধিদের জন্য গড়ে উঠা এই ফুলবাড়ী হাইকেয়ার স্কুলটি সারা দেশের মানুষের কাছে তারই একটি দৃষ্টান্ত স্থাপন করেছে। এসময় উপস্থিত ছিলেন, ফুলবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আতাউর রহমান মিল্টন, উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী,পৌর পরিষদের প্যানেল মেয়র মোঃ মামুনুর রশিদ চৌধুরী,বেতদিঘী ইউপি চেয়ারম্যান উপাধ্যক্ষ শাহ্ মোঃ আব্দুল কুদ্দুস,হাইকেয়ার স্কুলের সভাপতি শিরিন আকতার, শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজের প্রভাষক সাদেকুল ইসলাম,প্রভাষক কামরুজ্জামান মাসুদ,হাইকেয়ার স্কুলের প্রধান শিক্ষক শবনম মোস্তারী শাপলা প্রমূখ।
উল্লেখ্য যে,প্রতিষ্ঠানটি ২০০৯ সালে আমেরিকা প্রবাসী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন বাবুর পৃষ্টপোষকতায় গড়ে উঠে। এতদিন মুক্তিযোদ্ধাদের নামে বরাদ্ধকৃত জায়গা ও ভবন ভাড়া নিয়ে প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল। বর্তমানে মুক্তিযোদ্ধা জন্য সরকারীভাবে তৈরী হওয়া নতুন ভবনে মুক্তিযোদ্ধাদের অফিস হস্তান্তর করায় ওই জায়গাটি ৬শতাংশ জমি স্কুলটির নামে বরাদ্ধ দেয়া হয়। সেই বরাদ্দকৃত জমিতেই স্থায়ী ভবন নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন এবং কৃতি প্রতিবন্ধি শিক্ষার্থীদের হাতে সম্মামনা স্মারক তুলে দেন প্রধান অতিথি সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ মোঃ মোস্তাাফিজুর রহমান ফিজার এমপি।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET