, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • শ্রীনগরে র‍্যাব ফোর্সেস এর উদ্যোগে বিনামূল্যে চক্ষু সেবা ও ঔষধ বিতরণ




শ্রীনগরে র‍্যাব ফোর্সেস এর উদ্যোগে বিনামূল্যে চক্ষু সেবা ও ঔষধ বিতরণ

ইমরান হোসেন, দোহার,ঢাকা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ১৯ ২০২০, ১৪:৫০ | 975 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে শ্রীনগর উপজেলায় র‍্যাব ফোর্সেস এর উদ্যোগে ও র‍্যাব-১১, সি পি সি-১, মুন্সিগঞ্জ এর আয়োজনে উপজেলার ভাগ্যকুল র‍্যাব ক্যাম্পের মাঠে বুধবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত তিনশত পঞ্চাশ জন নারী, পুরুষ ও শিশুদের মাঝে বিনামূল্যে চক্ষু সেবা ও ঔষধ বিতরণ করা হয়।
এছাড়াও বিনামূল্যে চোখের সকল প্রকার পরীক্ষা, কম্পিউটার দ্বারা চোখের পাওয়ার নির্নয়, রেটিনার পরীক্ষা, চোখের নালী পরীক্ষা এবং চোখের চাপ নির্নয় করা হয়। চিকিৎসা সেবায় ছিলেন হিরা পান্না হাসপাতাল।

কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সি পি সি-১, র‍্যাব-১১, মুন্সিগঞ্জ শাখার পুলিশ সুপার মো. এনায়েত হোসেন মান্নান। শান্তির চেষ্টা সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. সালাউদ্দিন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কমকর্তা ডা. সৈয়দ রেজাউল ইসলাম, বাপাউবো প্রশিক্ষন ইন্সটিটিউটের ডেপুটি ডাইরেক্টর মোতাহার হোসেন হাওলাদার, সমাজসেবক ও শিক্ষানুরাগী তানভীর ইসলাম খান, শীনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরিফ হোসেন টিপু, মো. সামসুল আলম, মো. রিপন, ছিলেন শান্তির চেষ্টার সহ-সভাপতি সাজ্জাদ হোসাইন, তাজুল ইসলাম উজ্জ্বল, মামুনুর রশীদ, হিরা পান্না হাসপাতাল এর ডাঃ মো. জাহিদুল ইসলাম এম. বি. বি. এস (ডি ইউ) প্রমুখ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET