শনিবার সকাল ১১ টায় শ্রীপুর উপজেলা পরিষদ চত্বরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর ৩ আসনের সংসদ সদস্য ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন সবুজ।
শ্রী অরুন চন্দ্র দাসের সভাপতিত্বে ও শ্রী হরি নারায়ন চৌহান, শ্রী কৃষ্ণ বাসফোরের যৌথ সঞ্চালনায় সভায় উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন, এড. সুদীপ কুমার চক্রবর্তী, সভাপতি পূজা উদযাপন পরিষদ গাজীপুর জেলা শাখা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এ্যাড. সামসুল আলম প্রধান, শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম, শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল কুমার হালদার, শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ হুমায়ুন কবির হিমু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. হারুন আর রশিদ ফরিদ, শ্রীপুর পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ নুরে আলম মোল্লা, শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রণয় ভূষন দাস, এ্যাড শেখর চন্দ্র শাহা, শ্রী প্রবীর চন্দ্র সরকার, প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন এড. ঠাকুর দাস মন্ডল সাধারণ সম্পাদক বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ গাজীপুর জেলা শাখা, বিশেষ বক্তা হিসাবে উপস্থিত ছিলেন এড. সুনিল কুমার সরকার প্রমূখ।
সম্মেলন শেষে শ্রী অরুন চন্দ্র দাসকে সভাপতি, সুমন কর্মকারকে সাধারণ সম্পাদক ও তাপস ভৌমিককে সাংগঠনিক সম্পাদক করে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্রীপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়। অপরদিকে হরি নারায়ন চৌহানকে সভাপতি, শ্রী কৃঞ্চ বাসফোরকে সাধারণ সম্পাদক ও মানিক লাল চৌহনকে সাংগঠনিক সম্পাদক করে শ্রীপুর পৌর পূজা উদযাপন পরিষদের কমিটি ঘোষণা করা হয়।









