, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • শ্রীপুরের ০৮টি ইউনিয়নের নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ




শ্রীপুরের ০৮টি ইউনিয়নের নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ

সাইফুল আলম সুমন, গাজীপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ০৭ ২০২২, ১৮:২৭ | 866 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গাজীপুর জেলার শ্রীপুর উপজেলাতে ৫ম ধাপের অনুষ্ঠিত ৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নবনির্বাচিত সংরক্ষিত মহিলা সদস্য এবং সাধারণ সদস্যদের শপথ বাক্য পাঠ করানো হয়েছে। (০৭ ফেব্রুয়ারি) সোমবার বিকাল ৩ ঘটিকায় উপজেলা হলরুমে নবনির্বাচিত সদস্যদের শ্রীপুর উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) মোঃ তরিকুল ইসলাম শপথ বাক্য পাঠ করান।

শপথ গ্রহণকালে ৮টি ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত সংরক্ষিত মহিলা সদস্য ২৪ জন ও ৭২ জন সাধারণ সদস্য সহ ৯৬ জন শপথ গ্রহণ করেন।

শপথ গ্রহণ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম নবনির্বাচিত  ইউপি সদস্যদের উদ্দেশ্যে বলেন, আপনারা জনগণের ভোটে নির্বাচিত সদস্য জনগণের সুখ, দুঃখে আপনারা তাদের পাশে থাকবেন। সরকারের নিয়ম কানুন মেনে এলাকার উন্নয়ন করবেন। স্ব-স্ব ইউনিয়নের উন্নয়ন এবং ইউনিয়নবাসীর সেবায় আত্মনিয়োগ করে সরকারের সুযোগ সুবিধা পৌঁছে দেয়ারও আহ্বান জানান তিনি।

শপথ গ্রহণকালে উপস্থিত ছিলেন, শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. সামসুল আলম প্রধান, সহকারী কমিশনার (ভুমি) উজ্জ্বল কুমার হালদার, ভাইস চেয়ারম্যান মাহতাব উদ্দিন,উপজেলা নির্বাচনী কর্মকর্তা আল নোমান,উপজেলা আ’লীগের যুগ্ম আহবায়ক হুমায়ুণ কবির হিমু, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক নুরে আলম মোল্লাসহ প্রমুখ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET