, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • সমাজ সেবায় বঙ্গবীর জেনারেল ওসমানী গোল্ডেন অ্যাওয়ার্ড পেলেন আব্দুল মালেক




সমাজ সেবায় বঙ্গবীর জেনারেল ওসমানী গোল্ডেন অ্যাওয়ার্ড পেলেন আব্দুল মালেক

মোঃ সামিউল আলম, বিরামপুর,দিনাজপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ২২ ২০২০, ১২:১১ | 909 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সমাজ সেবায় ব্যাপক ভূমিকা রাখার জন্য বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর বাছাইকৃত সারা বাংলাদেশের ৩৭ জনের মধ্যে সম্মাননা ক্রেস্ট ও সনদ পেলেন দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার দিওড় ইউনিয়নের বাসিন্দা ও আগামী ইউপি নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী বিশিষ্ট সমাজসেবক মোঃ আব্দুল মালেক মন্ডল।
২১ ডিসেম্বর, সোমবার ঢাকার ইকোনমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে আয়োজিত “বিজয়ের ৪৯ বছরে আমাদের প্রাপ্তি ও প্রত্যাশা” -শীর্ষক আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে সমাজসেবা মূলক কাজে অবদান রাখার জন্য বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশন কর্তৃক তাকে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কামাল উদ্দিন আহমেদ এবং প্রধান আলোচক ছিলেন, বাংলাদেশ পুলিশ এর সাবেক ডিআইজি বীর মুক্তিযোদ্ধা মোঃ আনোয়ার হোসেন। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন, আন্তর্জাতিক অপরাধ তদন্ত সংস্থা’র এডিশনাল এসপি কবি মোঃ নুরুল ইসলাম বিপিএম। এতে সভাপতিত্ব করেন, আবুল হোসেন পিস ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উপদেষ্টা বঙ্গরত্ন বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিঃ আবুল হোসেন এবং সঞ্চালনায় ছিলেন, বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মহাসচিব এন এইচ আরমান চৌধুরী। অনুষ্ঠানের স্বাগত বক্তা হিসেবে ছিলেন, বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহ আলম চুনু।
এতে বিশেষ অতিথি হিসেবে আরও ছিলেন, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহিদুল হারুন, বাংলাদেশ গণ উন্নয়ন সংস্থা’র নির্বাহী পরিচালক মোঃ আবদুস সাত্তার ভূইয়া, সাবেক উপ কর কমিশনার ও বিশিষ্ট রাজনীতিবিদ মোঃ মির্জা শরিফুল আলম এবং ম্যাজিক বাংলা টিভি ও ম্যাজিক ফেডারেশনের চেয়ারম্যান শহীদুল্লাহ শিকদার।
অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে এছাড়া আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও  ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET