, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • সরাইলে সমাপ্ত হলো তিনদিন ব্যাপী মুজিব শতবর্ষ আনন্দ মেলা




সরাইলে সমাপ্ত হলো তিনদিন ব্যাপী মুজিব শতবর্ষ আনন্দ মেলা

রফিকুল ইসলাম সুজন, রানীশংকৈল,ঠাকুরগাঁও করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ২৮ ২০২০, ২২:২৩ | 962 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকালে জাতীয় মহিলা সংস্থা, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে সরাইল বণিক পাড়ায় অবস্থিত নারী প্রশিক্ষণ কেন্দ্রে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্প (৩য় পর্যায়) এর আওতায় মুজিব শতবর্ষ উপলক্ষ্যে নারী উদ্যোক্তাদের নিয়ে ৩ দিন বাাপী আনন্দ মেলা-২০২০  এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত ২৬ ফেব্রুয়ারি এই মেলার উদ্বোধন করা হয়েছিলো।  নারী উদ্যোক্তা জান্নাতুল নুসরাত আতিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করে নারী প্রশিক্ষণার্থী তানিয়া আক্তার নাসরিন, গীতা পাঠ করে শান্তা বণিক।  উক্ত সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা এ,এস,এম মোসা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তা বিকাশ সাধন (৩য় পর্যায়) প্রকল্প পরিচালক আনোয়ারা বেগম। বিশেষ অতিথি ছিলেন ডাঃ ইসমত আরা বেগম।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উক্ত প্রশিক্ষণ কেন্দ্রের ফ্যাশন ডিজাইনার আকলিমা আক্তার রেশমা, সানিয়া সুলতানা, আয়েশা আক্তার, সামিনা আক্তার সাথী, নাঈমা জান্নাত রিভা।
মেলার পাঁচটি স্টল শিক্ষার্থীদের নিজের হাতের তৈরি বিভিন্ন পোষাক, নকশীকাঁথা, বিভিন্ন খাবারের আইটেম দিয়ে সাজানো হয়েছিল।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET