, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • সাকির ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত




সাকির ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

খোকন হাওলাদার, স্পেশাল করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুন ০৮ ২০২২, ২১:০৭ | 763 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

চট্টগ্রাম মেডিকেল কলেজে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকির ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের বরিশাল জেলা শাখার ব্যানারে আজ বুধবার ( ৮ জুন) সকাল ১১ টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।

জেলা গণসংহতি আন্দোলনের আহবায়ক দেওয়ান আব্দুর রশীদ নীলুর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সদস্য সচিব আরিফুর রহমান মিরাজ, সাকিবুল ইসলাম সাকিব, ইয়াসমিন সুলতানা, জেলা ছাত্র ফেডারেশনের সভাপতি জাবের আবদুল্লাহ, হাসিব আহম্মেদ এবং জামান কবির।
সমাবেশে বক্তারা চট্টগ্রাম মেডিকেল কলেজে জোনায়েদ সাকির ওপর হামলার ঘটনায় ছাত্রলীগকে দায়ী করেন। তারা অভিযুক্ত ছাত্রলীগ নেতাকর্মীদের শনাক্ত করে কঠোর শাস্তির দাবি করেন।

সমাবেশ শেষে একই দাবিতে নগরীতে একটি বিক্ষোভ মিছিল করেন তারা।

উল্লেখ্য, চট্টগ্রামের সীতাকুন্ডে বিএম কন্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ডে দ্বগ্ধদের গত মঙ্গলবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে যান জোনায়েদ সাকি। এ সময় তার ওপর হামলা চালানোর অভিযোগ ওঠে ছাত্রলীগের বিরুদ্ধে। 

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET