, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • সাগরদাঁড়ী ইউনিয়নে প্রধানমন্ত্রীর উপহার খাদ্যসামগ্রী বিতরণ করলেন ইউপি চেয়ারম্যান কাজী মুক্ত




সাগরদাঁড়ী ইউনিয়নে প্রধানমন্ত্রীর উপহার খাদ্যসামগ্রী বিতরণ করলেন ইউপি চেয়ারম্যান কাজী মুক্ত

এস আর সাঈদ কেশবপুুর,যশোর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মে ০৫ ২০২০, ২০:১৩ | 823 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়ী ইউনিয়নে করোনা ভাইরাস প্রতিরোধে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার খাদ্যসামগ্রী অসহায়দের মাঝে বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের প্রতিনিধি উপজেলা বিআরডিবির উপ-প্রকল্প অফিসার আজমল হোসেনের উপস্থিতিতে সাগরদাঁড়ী ইউনিয়নের সোমবার সকল গ্রামে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার খাদ্যসামগ্রী ৩ শত অতিদরিদ্র পরিবারের মাঝে ৪ জন মুক্তিযোদ্ধা পরিবারে বিতরণ করেন সাগরদাঁড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত। বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাগরদাঁড়ী ইউপির প্যানেল চেয়ারম্যান-১ শেখ আব্দুস সবুর, প্যানেল চেয়ারম্যান-২ কাজী মহব্বত হোসেন, ইউপি সদস্য জালাল উদ্দীন, সংরক্ষিত ইউপি সদস্যা মনোয়ারা বেগম, আওয়ামীলীগ নেতা আব্দুল কাদের, যুবলীগ নেতা শাইদুল ইসলাম, আয়ুব হোসেন মিলন, হুমায়ুন কবির টিনু, হারুন অর রশিদ, জসিম হোসেন, আব্দুল্লাাহ আল মঈন, ইউনিয়ন আনছার ভিডিপির কমান্ডার আলী হোসেন, রফিকুল ইসলাম প্রমুখ।

সাগরদাঁড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত বলেন, ইতিপূর্বে উপজেলা প্রশাসনের মাধ্যমে ৪র্থ দফায় সাগরদাঁড়ী ইউনিয়নে আরো ৭ শত ৯০ পরিবারের মঝে সরকারীভাবে অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
অপরদিকে যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনে উপ-নির্বাচনে নৌকার প্রার্থী ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের পক্ষে নিজস্ব অর্থায়নে সাগরদাঁড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত সাগরদাঁড়ী ইউনিয়নের ২৫ শত ভ্যান চালক, মটর সাইকেল চালক, নসিমন-করিমন চালক ও চা বিক্রেতাদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET