, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • সাশ্রয়ী মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করে দি‌চ্ছে সিরাজগঞ্জ সূর্যের হাসি ক্লিনিক




সাশ্রয়ী মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করে দি‌চ্ছে সিরাজগঞ্জ সূর্যের হাসি ক্লিনিক

আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : জুন ১৮ ২০২২, ১৩:৪১ | 1085 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সরকা‌রি প্রাথ‌মিক বিদ্যালয় ইউনিক আইডি কার্ড করতে বাধ্যতামূলক করেছে রক্তের গ্রুপ আর এই রক্তের গ্রুপ সহজেই নির্ণয় করতে সূর্যের হাসি ক্লিনিক সিরাজগঞ্জ এর উদ্যোগে নিয়েছেন স্কুল ভিত্তিক সাশ্রয়ী মূল্যে টেস্ট ক্যাম্পের আয়োজন। অত্যন্ত দক্ষ ৫ জনবল নিয়ে কার্যক্রম করতে দেখা যায় । ১৮ জুন শনিবার দিনব্যাপী মিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। সাশ্রয়ী মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করতে পেরে খুশি অত্র স্কুলের ছাত্র-ছাত্রীর অভিভাবক বৃন্দ। মিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী জান্নাত আরা রুকু পিতা রুবেল ব‌লেন, অত্যন্ত সুন্দর এবং ব‌্যাথা মুক্ত রক্তের গ্রুপ নির্ণয় করে দিচ্ছেন সূর্যের হাসি ক্লিনিক। খুবই সাশ্রয়ী মূল্যে মাত্র ৩০ টাকায় এই রক্তের গ্রুপ নির্ণয় করতে পে‌রে আমি খুশি। রক্তের গ্রুপ নির্ণয় কর‌তে অন্য কোথাও গেলে আমার যাওয়া আসা ৬০ টাকা রিকশা ভাড়া যেতো এরকম উদ্যোগ প্রত্যেকটি স্কু‌লে স্কুলে নেওয়া দরকার বলে আমি মনে করি।

সূর্যের হাসি ক্লিনিক এর ব‌্যাবস্থাপক উল্লাস চন্দ্র সাহা বলেন, স্কুলে আমরা যেভাবে ক্যাম্পিং করছি আমাদের ক্লিনিকে এই ক্যাম্পেইন এ খরচ হয় ১০০ টাকা। কিন্তু স্কু‌লে ক‌রে দি‌চ্ছি মাত্র ৩০ টাকায়। এই ক্যাম্পিং এর মাধ্যমে একদিকে যেমন স্কুলের ভাবমূর্তি ভালো হচ্ছে অপরদিকে অভিভাবকদের ভোগান্তি পোহাতে হচ্ছে না। আমরা জানি সিরাজগঞ্জ শহরে রিকশায় উঠলে ৫০ থেকে ৬০ টাকা রিকশা ভাড়া যায়। অথচ আমরা ব্লাড গ্রুপ নির্ণয় করে দিচ্ছি মাত্র ৩০ টাকায় যাতে এই স্কুলে যা‌দের আর্থিক অবস্থা খারাপ আছে তারা সহজেই এই রক্তের গ্রুপ নির্ণয় করে নিতে পা‌রে। আমরা সূর্যের হাসি ক্লিনিক থেকে সিরাজগঞ্জ পৌরসভার মধ্যে যে সকল স্কুল গুলো রয়েছে সেগুলো স্কুলে গিয়ে ক্যাম্পেইন করে রক্তের গ্রুপ নির্ণয় করে দিচ্ছি যাতে অভিভাবকদের অর্থ এবং সময় দুটোই সাশ্রয় কর‌তে পা‌রে। তিনি আরো বলেন কোন স্কুলে এই ক্যাম্পেইনের আওতায় আসতে চাই‌লে ০১৭১৬০০০০০৭ নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন সূর্য হাসি ক্লিনিক এর প্রশাসনিক কর্মকর্তা রাশেদুল ইসলাম, প্যারামেডিক ফাতেমা খাতুন, ল্যাবরেটরি টেকনি‌শিয়ান পারভেজ হোসেন, অর্গানাইজার সোহান শেখ
প্রমুখ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET