, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • সিরাজগঞ্জ পৌর শহরে‘ অবস্থিত মিরপুরে এখনও পৌছেনি সরকারি/বে-সরকারি কোন ত্রান




সিরাজগঞ্জ পৌর শহরে‘ অবস্থিত মিরপুরে এখনও পৌছেনি সরকারি/বে-সরকারি কোন ত্রান

আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : এপ্রিল ০৪ ২০২০, ১০:৩০ | 1135 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

করোনা ভাইরাসের প্রভাব পড়েছে সিরাজগঞ্জ পৌর শহরে‘ অবস্থিত দিন-মজুর নামে খ্যাত মিরপুর গ্রামে। এই গ্রামের জন-সংখ্য প্রায় ১৫ হাজার। এরা সবাই এক সমাজের লোক। প্রধানমন্ত্রী বাড়ি বাড়ি দিন-মজুরের খাবার পৌছে দেয়ার ঘোষনায় সস্তি মিলেছিলো এই গ্রামের মানুষদের। সকল গ্রামে ত্রান পৌছালেও এখন পর্যন্ত মিরপুর গ্রামে কোন ত্রান পৌঁছেনি বলে অভিযোগ করেছে অসংখ্য দিন-মজুর। এই গ্রামের ৮৫% দরিদ্র দিনমজুর, খেটে খাওয়া মানুষ। তারা কেউ বাস শ্রমিক, রিক্সা শ্রমিক, মাটি কাটা শ্রমিক, দর্জি, ও মিল শ্রমিক। তাদের বর্তমানে কাজ না থাকায় কোন কোন পরিবার খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছে। আবার অনেকের চুলা দিনে একবার জ্বলাই মুশকিল হয়ে দাঁড়িয়েছে। শ্রমিকদের দাবি খুব দ্রুত তাদের পাশে সরকারি/বে-সরকারি ত্রান না পৌঁছালে করোনা ভাইরাসে নয় বরং না খেয়ে মৃত্যু হবে। এব্যাপারে সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ বলেন, মিরপুর গ্রামের কাউন্সিলর ও জন-প্রতিনিধিদের অতি কষ্টে আছে এমন দিন-মজুরদের তালিকা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তালিকা আমাদের হাতে পৌছলে তাদের ত্রান দেওয়ার ব্যাবস্থা করব।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET