, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • সিরাজগঞ্জে বঙ্গবন্ধু আইনছাত্র পরিষদের উদ্যোগে জাতীয় শোক দিবস ও মোমবাতি প্রজ্জ্বলন




সিরাজগঞ্জে বঙ্গবন্ধু আইনছাত্র পরিষদের উদ্যোগে জাতীয় শোক দিবস ও মোমবাতি প্রজ্জ্বলন

আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : আগস্ট ১৫ ২০২১, ২১:১১ | 1052 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মহান স্বাধীনতার স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৬তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস -২০২১ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও মোমবাতি প্রজ্জ্বলন করেছে বঙ্গবন্ধু আইনছাত্র পরিষদ সিরাজগঞ্জ জেলা ও সিরাজগঞ্জ ল’ কলেজ শাখার নেতৃবৃন্দ।

১৫ আগষ্ট রোববার সন্ধ্যায় সিরাজগঞ্জ কালেক্টরেট ভবনের সামনে অবস্থিত সূবর্ণ অহংকারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় ১৫ আগষ্টে নিহত বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানসহ অন্যান্য শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়।

জাতীয় শোক দিবসের এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু আইনছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা কমিটির সভাপতি রিয়াদ রাশেদীন তালুকদার সৌরভ, সাধারণ সম্পাদক মোঃ আকিবুর রহমান শাওন, সিরাজগঞ্জ ‘ল’ কলেজ শাখার সভাপতি মোঃ সালাহউদ্দিন সালাম, সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন জুয়েল, সাংগঠনিক সম্পাদক মোছাঃ রোমানা সুলতানা সাথী, দপ্তর সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রনি।

আরো উপস্থিত ছিলেন জেলা শাখার সহ-সভাপতি শ্রী রাহুল কুমার, সহ-সভাপতি মোঃ তৌহিদুল ইসলাম তৌহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাহিদ হাসান জয়, সহ-সম্পাদক মোঃ শাহাদত সিরাজী, সদস্য মোঃ লাইকুর আল-দীন, মোঃ চান মিঞা প্রমুখ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET