, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • সিরাজগ‌ঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন




সিরাজগ‌ঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : সেপ্টেম্বর ১৭ ২০২৩, ১৪:০৩ | 818 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সিরাজগ‌ঞ্জে জেলা পর্যায়ে বঙ্গবন্ধু শেখ ম‌জিবুর রহমান গোল্ডকাপ এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট আজ ১৭ সে‌প্টেম্বর সকাল ১০ টায় শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে শুভ উদ্বোধন করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানটি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এস এম আব্দুর রহমা‌নের সভাপ‌তি‌ত্বে বি‌শেষ অ‌তি‌থি হিসা‌বে উপ‌স্থিত ছি‌লেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ রায়হান কবির , পিটি আই সুপারিন্টেন্ডেন্ট মো. ইসমাইল হোসেন, জেলা প্রাথমিক সহকারি শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম, বিশ্বজিৎ কুমার সাহা।
‌
৪ দিনব্যাপী ফুটবল টুর্নামেন্ট খেলার প্রথম দি‌নে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ১০টি দল অংশগ্রহণ করেন এর মধ্যে ৫টি দল বিজয় লাভ ক‌রে সে‌মিফাইনা‌লে অবস্থান ক‌রে।

অনুষ্ঠান‌টি শুরুর আ‌গে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও গীতা পাঠ ক‌রে, জাতীয় সংগীতের মধ্যে দিয়ে জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলনের মধ্য দিয়ে খেলার শুভ উদ্বোধন করা হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET