, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • সিরাজগঞ্জের ইন্টার্ন চিকিৎসকদের নন-অপারেটিভ ফ্র্যাকচার ম্যানেজমেন্ট প্রশিক্ষন অনুষ্ঠিত




সিরাজগঞ্জের ইন্টার্ন চিকিৎসকদের নন-অপারেটিভ ফ্র্যাকচার ম্যানেজমেন্ট প্রশিক্ষন অনুষ্ঠিত

আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : নভেম্বর ১৫ ২০২১, ০৯:৫৭ | 900 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সিরাজগঞ্জে এও অ্যালায়েন্সের আয়োজনে ২ দিন ব্যাপী পৌর কনভেনশন হল রুমে ১৪, ১৫ ই নভেম্বর রবিবার ও সোমবার সকাল ৮ টা থেকে দিনব্যাপী এ ও অ্যালায়েন্স কোর্স-প্রাথমিক ট্রমা কেয়ার এবং নন-অপারেটিভ ফ্র্যাকচার ম্যানেজমেন্ট প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষনে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের ২৫ জন ইন্টার্ন চিকিৎসক অংশগ্রহন করেন। প্রশিক্ষনে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন,জাতীয় কোর্স চেয়ার ডাঃ মোহাম্মদ খোরশেদ আলম, জাতীয় কোর্স কো-চেয়ারের মোহাম্মদ রাজিব মাহমুদ,এ ছাড়াও উপস্থিত ছিলেন, কোর্স কোঅর্ডিনেটর এও এ্যালায়েন্স এশিয়া স্টিয়ারিং কমিটির প্রতিনিধি ডাঃ ফজলুল হক কাশেম, ন্যাশনাল ফ্যাকাল্টি ডাঃ সান্তনু ধর ইমন, ন্যাশনাল ফ্যাকাল্টি ডাঃ এ. এস. এম, আব্দুল্লাহ্ সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের সহকারি অধ্যাপক জুলফিকার আলী, ডাঃ সনদ কুমার কুন্ডু, অর্গানাইজিং চেয়ারম্যান ডাঃ ওয়ালিউল ইসলাম তালুকদার, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের ডাঃ দেলওয়ার হোসেন, মাহমুদুল হাসান প্রমুখ । প্রশিক্ষনে জাতীয় কোর্স চেয়ার ডাঃ মোহাম্মদ খোরশেদ আলম বলেন সিরাজগঞ্জে এই প্রথম ফ্র্যাকচার ম্যানেজমেন্ট প্রশিক্ষন অনুষ্ঠিত হচ্ছে। প্রশিক্ষন থেকে শিখে রোগীদের ট্রিটমেন্ট করলে নতুন জ্ঞান এবং দক্ষতা সমৃদ্ধ হবে । আহত রোগীর যত্নের উন্নতি হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET