, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • সিরাজগঞ্জের কাজীপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত




সিরাজগঞ্জের কাজীপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

খোরশেদ আলম চৌধুরী, স্পেশাল করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ১৫ ২০১৯, ১৪:৪৪ | 1062 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সিরাজগঞ্জ থেকে মোহাম্মদ আশরাফুল : ১৫ অক্টোবর,  বিশ্ব হাত ধোয়া দিবস আজ। “সবার জন্য পরিস্কার হাত” এই প্রতিপাদ্যে সারাদেশের ন্যায়  সিরাজগঞ্জের কাজীপুর উপজেলাধীন প্রাথমিক বিদ্যালয় গুলোতেও পালিত হয়েছে “ বিশ্ব হাত ধোয়া দিবস”। উপজেলার দূর্গম  চরাঞ্চলের নাটুয়ারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ প্রতিটি বিদ্যালয়েই এই দিবস পালিত হয়। বিদ্যালয়গুলোতে দিবসটি পালন করতে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। দিবসটি উপলক্ষে র্যালি, আলোচনা সভার আয়োজন করেন শিক্ষকরা। শিক্ষকরা কয়েকজন শিক্ষার্থীকে হাত ধোয়ার নিয়ম, কখন কখন সাবান দিয়ে হাত ধুতে হয় এসব  শিখিয়ে দেয়ার পর শিক্ষার্থীরা একে অন্যকে হাত ধোয়ার নিয়ম রপ্ত করিয়ে দেয়। হাত ধোয়া শেষ হলেই অন্য একজন তোয়ালে এগিয়ে দেয়। সৌহার্দ্য বজায় রেখে তাদের কার্যক্রম সম্পন্ন করে। সবাই যেন হাত পরিস্কার রাখে, জীবাণুমুক্ত হাত রাখে, তাহলে সবাই সুস্থ থাকবে বলে জানিয়েছে কোমল মতি শিক্ষার্থীরা। শিক্ষকরা জানান এই দিবসটাকে পালনের ফলে কচিকাঁচাদের মাঝে পরিস্কার পরিচ্ছন্নতার গুণাবলি বোঝানো হয়েছে। তারা কথা দিয়েছে এখন থেকে সবসময় পরিস্কার পরিচ্ছন্ন  থাকবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET