, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • সিরাজগ‌ঞ্জে আ’লীগের নির্বাচনী অ‌ফিস ও পোষ্টারে অগ্নিসংযোগ




সিরাজগ‌ঞ্জে আ’লীগের নির্বাচনী অ‌ফিস ও পোষ্টারে অগ্নিসংযোগ

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : নভেম্বর ০৩ ২০২১, ১৩:৩৯ | 995 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সিরাজগঞ্জ সদর উপ‌জেলার আসন্ন ৯ নং কা‌লিয়া হ‌রিপুর ইউ‌নিয়‌ন প‌রিষ‌দ নির্বাচ‌নে বাংলা‌দেশ আওয়ামী লীগের ম‌নোনীত পদপ্রার্থী মোঃ আব্দুস সবুর শে‌খের নির্বাচনী অফিসের টাঙ্গানো নৌকার পোষ্টার জাতীর জনক বঙ্গবন্ধু শেখ ম‌জিবুর রহমান ও জন‌নেত্রী শেখ হা‌সিনার ছ‌বি সহ, ব‌্যানার রাতের আঁধারে দলবদ্ধভাবে এসে ছিঁড়ে অগ্নিসংযোগ করে‌ছে দুর্বৃত্তরা। এ সময় অনেক ভোর রা‌তে পথচারীরদের নজরেও পড়ে ।

এ ঘটনাটি সিরাজগঞ্জ সদর উপ‌জেলার ৯ নং কা‌লিয়া হ‌রিপুর ইউ‌নিয়‌নের ৫ নং ওয়ার্ড মৌলুভী পাড়া কবরস্থান মো‌ড়ে এলাকায় গতকাল মঙ্গলবার (৩ ন‌ভেম্বর) দিবাগত রাত আনুমানিক ৩টা থেকে ৩টা ৩০ মিনিটের মধ্যে এ ঘটনা ঘটেছে ব‌লে জানাযায়।

এ ব‌্যাপা‌রে বাংলা‌দেশ আওয়ামী লীগের ম‌নোনীত পদপ্রার্থী মোঃ আব্দুস সবুর শে‌খ বলেন, আমাদের স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মীদের নিয়ে পাড়ায় পাড়ায় প্রচার-প্রচারণা শেষ করে রাত সাড়ে ৯টায় পর্যন্ত নির্বাচনী অফিসে অবস্থান করে নেতা-কর্মীরা যার যার ঘরে ফিরে যায়। গভীর রাতে এলাকার লোকজন হৈ হুল্লা শুনতে এবং চিৎকার-চেচামেচির আওয়াজ পেয়ে দৌড়ে এসে দেখতে পায় টাঙ্গানো নৌকার পোষ্টা ছিড়ে মাটিতে ফেলে আগুন ধরিয়ে দিয়েছে। এ সময় লোকজনের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকতা নজরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল প‌রিদর্শন করেছে। কারা ঘটনাটি ঘটিয়েছে তা খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET