, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • সিরাজগ‌ঞ্জে কর্মহীন শিল্পী, কলা-কুশলী ও কবি সাহিত্যিকদের মধ্যে অনুদানের চেক বিতরণ




সিরাজগ‌ঞ্জে কর্মহীন শিল্পী, কলা-কুশলী ও কবি সাহিত্যিকদের মধ্যে অনুদানের চেক বিতরণ

আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : এপ্রিল ২৯ ২০২১, ১৫:০৫ | 1078 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সিরাজগ‌ঞ্জে কর্মহীন শিল্পী, কলা-কুশলী ও কবি সাহিত্যিকদের মধ্যে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। করোনাভাইরাসের কারণে সিরাজগঞ্জ জেলায় ৯৮ জন কর্মহীন শিল্পী, কলা-কুশলী ও কবি-সাহিত্যিকদের অনুকূলে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের ৯ লাখ ৮০ হাজার টাকার অনুদানের চেক আজ বৃহস্পতিবার দুপুরে শহীদ এম মুসুর আলী অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে চেক বিতরণ করা হয়।

 

সিরাজগঞ্জ জেলা প্রসাশক ডঃ ফারুক আহাম্মদ প্রধান অতিথি হিসেবে কর্মহীন শিল্পী, কলা-কুশলী ও কবি-সাহিত্যিকদের হাতে অনুদানের চেক তুলে দেন। প্রধান অতিথির বক্তব্যে সিরাজগঞ্জ জেলা প্রশাসক বলেন, করোনা পরিস্থিতিতে সরকার দুস্থ ও অসহায় মানুষের পাশে আছে। করোনা মোকাবেলায় সরকারের সর্বাত্মক প্রস্তুতি রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সেক্টরে প্রণোদনা দিয়ে যাচ্ছেন। তিনি ইতোমধ্যে ৩৮ লাখ মানুষকে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন। জেলা প্রশাসক করোনাভাইরাস প্রতিরোধে দলমত নির্বিশেষে সকলকে এগিয়ে আসার আহবান জানান। অনুষ্ঠানে প্রত্যেক কর্মহীন শিল্পী, কলা-কুশলী ও কবি-সাহিত্যিকদের মধ্যে ১০ হাজার টাকা করে অনুদানের চেক বিতরণ করা হয়। অনুষ্ঠা‌নের শুরু‌তে স্বাগত বক্তব্য রা‌খেন সিরাজগঞ্জ জেলা শিল্প কলা একা‌ডে‌মীর কালচারাল অ‌ফিসার মাহমুদুল হাসান লালন। উক্ত অনুষ্ঠানে সভাপ‌তিত্ব ক‌রেন অ‌তি‌রিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আই‌সি‌টি মোঃ ম‌নির হ‌সেন। এসময় উপ‌স্থিত ছি‌লেন স‌ম্মিলিত সাংস্কৃ‌তিক জো‌টের সভাপ‌তি হেলাল  আহ‌মেদ। জেলা শিল্পকলা একা‌ডেমীর এডহক ক‌মি‌টির সদস‌্য আসাদ উ‌দ্দিন পবলু, সহ সাংবা‌দিক, সাংকৃ‌তিক, শিল্পীবৃন্দ।

 

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET