, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • সুন্দরগঞ্জে করোনা ঠেকাতে নিয়োজিতদের সুরক্ষায় এমপি শামীমের প্রয়োজনীয় সামগ্রী বিতরণ




সুন্দরগঞ্জে করোনা ঠেকাতে নিয়োজিতদের সুরক্ষায় এমপি শামীমের প্রয়োজনীয় সামগ্রী বিতরণ

আরিফ উদ্দিন, গাইবান্ধা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ২৫ ২০২০, ২৩:৪৪ | 831 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গাইবান্ধার সুন্দরগঞ্জে স্থানীয় সাংসদ ও জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব (রংপুর বিভাগ) ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীর ব্যক্তিগত অর্থায়নে করোনা ভাইরাস ঠেকাতে নিয়োজিত সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের সুরক্ষায় পার্সোনাল প্রটেক্টিভ ইক্যুইপমেন্ট (পিপিই), হ্যান্ড স্যানিটাইজার, গ্লোবস ও মাস্ক বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরে উপজেলা নির্বাহী অফিস কার্যালয়, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয় এবং থানায় এ সামগ্রীগুলো দেয়া হয়। পৌর জাপার সভাপতি আব্দুর রশিদ সরকার ডাবলু, এমপির বিশেষ সহকারি নুর মোহাম্মদ রাফি, উপজেলা জাতীয় যুবসংহতির সভাপতি রেজাউল ইসলাম রানা, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী রুবেল, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি সরওয়ার হোসেন বাবু, জাতীয় ছাত্রসমাজের সভাপতি শাহ সুলতান সরকার সুজন, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান নুর, যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল প্রামাণিক ও যুগ্ম সাংগঠনিক ড্যানিশ কুমারসহ অনেকে সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন। এমপি শামীম বলেন, জনগণকে সচেতন করতে পিকাপ ভ্যানে ফেরিকরে এর আগে ১০ হাজার সাবান ও সতর্কীকরণ লিফলেট বিতরণ করেছি পৌরসভাসহ উপজেলার ১৫ ইউনিয়নে। কিন্তু যারা করোনা ভাইরাস ঠেকাতে সরাসরি সেবা দিচ্ছেন তাদের সুরক্ষার কথা ভেবেই এগুলো বিতরণ করা হচ্ছে। পর্যায়ক্রমে উপজেলায় কর্মরত সকল ডাক্তার, নার্স, সিএইচসিপি, ভলানটিয়ার, উপজেলা প্রশাসনে কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারী, থানায় কর্মরত সকল সদস্য ও গণমাধ্যম কর্মীদের মাঝে পর্যায়ক্রমে পার্সোনাল প্রটেক্টিভ ইক্যুইপমেন্ট (পিপিই) ১ হাজার, হ্যান্ড স্যানিটাইজার ৫’শ বোতল, হ্যান্ড গ্লাবস ৫’শ ও মাস্ক ৫’শ পিস বিতরণ করা হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET