পৌরসভার নাগরিকদের নাগরিক সেবা নিশ্চিতকরণে, পরিবর্তণের অঙ্গীকার নিয়ে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে ছাগলনাইয়ায় জাসদ সমর্থিত কাউন্সিলর প্রার্থীদের উদ্যোগে এক র্যালী অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (১৯ অক্টোবর) বিকেলে র্যালীটি ছাগলনাইয়া পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় জাসদ সমর্থীত কাউন্সিলর প্রার্থীদের মাঝে রেজাউল করীম সরকার সোহাগ, মোশারফ হোসেন মজুমদার, মোঃ জয়নাল আবেদীন মিয়াজী, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদপ্রার্থী জাহানারা বেগম, লায়লা বেগম ও রাশেদা আক্তার সহ কেন্দ্রীয় জাসদের সমবায় বিষয়ক সম্পাদক রোকেয়া বেগম আন্জু, কেন্দ্রীয় যুবজোটের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম নুর, জেলা জাসদের সহ সভাপতি নুরুল আমিন, উপজেলা জাসদের সহ সভাপতি মাহমুদা আক্তার, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ ছলিম উল্লাহ ভুইয়া, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আবুল বশরসহ জাসদ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।









