৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার, ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • হরিপুরকে লাল-সবুজ নগরী নির্মাণে অক্সিজেনের কৃষ্ণচূড়া বাতায়ন




হরিপুরকে লাল-সবুজ নগরী নির্মাণে অক্সিজেনের কৃষ্ণচূড়া বাতায়ন

জহিরুল ইসলাম জীবন, হরিপুর, ঠাকুরগাঁও করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুন ২৪ ২০২৩, ২১:৫০ | 863 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

হরিপুর উপজেলার স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন “অক্সিজেন” আজ সকাল ১০ টায় হরিপুর উপজেলার দেহট্র – বীরগড় হাইয়ে সড়ক, বটতলী বাজার, উপজেলা পরিষদ, শেখ রাসেল মিনি স্টেডিয়াম সহ হরিপুরের বিভিন্ন বাজার ও প্রতিষ্ঠানের মূল ফটকে কৃষ্ণচূড়া বাতায়ন করেছে। এই বৃক্ষরোপণে পৃষ্ঠপোষকতায় ছিলেন  বাংলাদেশের প্রথম পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস, আইএফআইসি ব্যাংক, হরিপুর।
সংগঠনটির প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ মোজাহেদুর ইসলাম ইমন জানান, অক্সিজেনের যে কয়েকটি মিশন রয়েছে তারমধ্যে মিশন লাল সবুজ-২০৩০ অন্যতম। একটি স্নিগ্ধ সকাল। প্রথম প্রহরের প্রথম আলোক রশ্মির আভায় কৃষ্ণচূড়ার গাঢ় সবুজ পাতা থেকে নুইয়ে পড়ছে শিশির কণা। আর ওদিকে সূর্যকিরণে লালে লাল হয়ে রক্তবর্ণ প্রগাঢ় হচ্ছে ডালে ফুটে থাকা রক্তিম কৃষ্ণচূড়া ফুল। গারো সবুজের মাঝে রক্তাক্ত লাল। এ যেন বাংলার পতাকার প্রাকৃতিক অবয়ব। এমন সকাল আমাদের ‘অক্সিজেন’ এর সাফল্য গাঁথা। যে সকালে আমরা বাংলার আবহে অবগাহন করতে করি, বাংলাকে খুঁজে পাই। এমন সকালই তো আমাদের স্বপ্ন ছিল। সেই স্বপ্নের সারথি হয়ে আমৃত্যু অবধি চলার বাসনা আমাদের।
একটি উন্মুক্ত প্রান্তরের মধ্যভাগ চিরে চলে গেছে একটি মেঠো পথ। আর সেই মেঠো পথের দু’ধারে ডাগর হয়ে উঠেছে কৃষ্ণচূড়ার গাছ। এমন বেশ কয়েকটি সড়ক, উঠান, প্রাঙ্গন আমাদের সফলতার গল্পের প্রধান উপাখ্যান। আবার মৌসুম কালে যখন এই ফুলে ভরা গাছগুলো  সবুজ-লালে পরিসজ্জিত হয় তখনই আমাদের সেই গল্পে অলংকার যুক্ত হয়ে যোগ করে নতুন মাত্রা।
বৃক্ষরোপণ কর্মসূচী উদ্বোধন করেন হরিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ জিয়াউল হাসান মুকুল, বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মোতাহারা পারভীন সুমি ও আইএফআইসি ব্যাংক, হরিপুর এর ম্যানেজার আব্দুল্লাহ আল মামুন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET