, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • হরিপুরে অসাধারণ হয়ে ওঠা এক বিদ্যালয় চরভিটা সর.প্রাথমিক বিদ্যালয়




হরিপুরে অসাধারণ হয়ে ওঠা এক বিদ্যালয় চরভিটা সর.প্রাথমিক বিদ্যালয়

জহিরুল ইসলাম জীবন, হরিপুর, ঠাকুরগাঁও করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : নভেম্বর ২৯ ২০২১, ১৯:৪৫ | 773 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

স্কুল ছুটির অপেক্ষায় শ্রেণিকক্ষে থাকা কমলমতি ছাত্র/ছাত্রীরা। ঢং ঢং করে ঘন্টা বাজার সাথে সাথেই হই হুল্লোড় করে কাঁধে বইয়ের ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ে যে যার বাড়ীতে চলে যায় ছাত্র/ছাত্রীরা। পরের দিন কে কার আগে স্কুলে এসে সামনের বেঞ্চে জায়গা নিয়ে বসতে পারে এইও চলে তাদের মধ্যে প্রতিযোগীতা। কারণ স্কুলটি যে গুণেমানে ভরা। শিক্ষক/শিক্ষার্থীরা বের হয়ে যাওয়ার পরেই প্রধান শিক্ষক তার কক্ষে চলে যায়। হাতে নেন শ্রেণির হাজিরা খাতা। দেখতে থাকেন ঐদিন বিদ্যালয়ে অনুপস্থিত আছে কারা। তাদের নাম ঠিকানা অনুযায়ী বেরিয়ে পড়েন তাদের খোঁজ খবরের উদ্দেশ্যে। বাড়িতে গিয়ে তিনি অভিভাবক ও ছাত্র/ছাত্রীদের খোঁজ খবর নেন এবং পড়ালেখার গুরুত্ব বিষয়ে তাদের ধারণা দেন। সন্তানদের বিদ্যালয়ে পাঠাতে উৎসাহ দেন। স্কুল ছুটির পর ছাত্র/ছাত্রীরা বাড়িতে গেছে কিনা তাও জানার জন্য বিশেষ ফোন ব্যবহার করেন, সেটি বিদ্যালয়ে সব সময় থাকে। এ কাজগুলি তিনি দীর্ঘ ১০ বছর ধরে করে আসছেন। এ কাজ করে তিনি অভাবনীয় সাফল্য অনেক সুনাম পেয়েছেন। প্রধান শিক্ষকের এই অসাধারণ উদ্যোগের ফলে ঐ বিদ্যালয়ে শিক্ষার্থীর উপস্থিতির হার শতভাগে উর্ন্নীত হয়েছে। শিক্ষার্থীদের জন্য আত্ম-নিবেদিত ও মহান এই শিক্ষকের নাম এরফান আলী। তিনি ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার চরভিটা গ্রামের বাসিন্দা এবং চরভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
বিদ্যালয়টি ২০০১ সালে প্রতিষ্ঠিত করা হয় এবং ২০১৩ সালে জাতীয়করণ হয়। পড়ালেখার মান উন্নয়ন ও ছাত্র/ছাত্রীর উপস্থিতি শতভাগ এবং ঝড়ে পড়া রোধের জন্য ২০১৪ সালে বিদ্যালয়ে নিজ উদ্যোগে মিড-ডে মিল চালু করেন। যা বর্তমানে এখন পর্যন্ত চালু রয়েছে। ছাত্র/ছাত্রীদের বিনোদনের জন্য গড়ে তুলেছেন বিনোদন পার্ক, তৈরী হয়েছে মনোরম পরিবেশ।
২০২০ সালে চতুর্থ তলা ফাউন্ডেশনের চার কক্ষ বিশিষ্ট নতুন ভবন তৈরী হয়। বিদ্যালয়ে বর্তমান ৪২০ জন ছাত্র/ছাত্রী। শ্রেণি কক্ষ সংকটে ভুগছে বিদ্যালয়টি। ২০১৬ সালে ঝড়ে পড়া রোধে উপজেলা শ্রেষ্ঠ হয়েছিল বিদ্যালয়টি। বর্তমানেও প্রধান শিক্ষক এটি ধরে রেখেছে।
২০১৯ বিদ্যালয়টি রংপুর বিভাগের শ্রেষ্ঠ বিদ্যালয় হিসেবে নির্বাচিত হয়। খেলাধুলাতেও পিছিয়ে নেই বিদ্যালয়টি। ২০১৯ সালে বঙ্গবন্ধু বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের রানার্স আপ ও ২০১৬ সালে চাম্পিয়ন হয়। খেলাধুলার জন্য প্রশিক্ষণের ব্যবস্থা  করেছেন তিনি। একজন শিক্ষার্থীর ব্যক্তিগত ও পেশাগত জীবনের জন্য যতগুলো বিষয়ে দক্ষতার প্রয়োজন সব বিষয়েই তিনি ছাত্র/ছাত্রীদের ধারণা দেওয়ার ব্যবস্থা করেছেন বিদ্যালয়টিতে।
প্রধান শিক্ষকের এই বহুমুখী উদ্যোগের কারণে রংপুর বিভাগের মধ্যে বিদ্যালয়টি এখন পড়ালেখা, খেলাধুলা, চিত্র বিনোদন ও মনোরঞ্জনের পরিবেশ সহ নানা ক্ষেত্রে ঈর্ষানীয় সাফল্যের স্বাক্ষর বহন করছেন। বিদ্যালয়ের সভাপতি নুরুল ইসলাম বলেন এই বিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকাংশ নিম্ন আয়ের পরিবার থেকে আসা। এমনও অনেক শিক্ষার্থীর বাবা-মা আছে তারা জানে না তার ছেলে কোন শ্রেণিতে পড়ে। এই গরীব দুঃখী অসহায় পরিবারের ছেলে-মেয়েদের পড়ালেখার জন্য আমরা স্কুল পরিচালনা কমিটি উদ্যোগ নিয়ে বিশেষ ব্যবস্থার মাধ্যমে মিড-ডে মিল চালাচ্ছি মনে হয় এতে সবাই স্কুলেও আসছে। বিদ্যালয়টিতে ৪ জন শিক্ষক সহ ৩ জন প্যারা. শিক্ষক আছে তারা মনোযোগ সহকারে ছাত্র/ছাত্রীদের পড়ায়। স্কুলে ছেলে-মেয়েদের লেখাধুলার জন্য বিভিন্ন ধরনের সামগ্রী বিদ্যালয়ে রয়েছে। সরকারি সহযোগিতা পেলে স্কুলটির আরোও উন্নয়ন ঘটবে। ছাত্র/ছাত্রী, অভিভাবক কালু, রবু, রেনু ও খলিল মৌলভী সকলে পত্রিকা ৭১ কে বলেন, এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ সকল শিক্ষকই স্কুলের ছাত্র-ছাত্রীদের নিজের ছেলে-মেয়ের মতো করেই দেখেন এবং যত্ন সহকারে পড়ালেখা শেখান। এতে আমরা অনেক খুশি। আমরা গরীব মানুষ, অর্থ অভাবে ছেলে-মেয়েদের বাইরে কোথাও নিয়ে গিয়ে চিরিয়াখানা দেখাতে পারি কি না তার জন্য প্রধান শিক্ষক এ স্কুলে বিশাল এলাকা জুড়ে চিরিয়াখানার মতো করে বিভিন্ন জীব-জন্তু‘ আর খেলাধুলার জন্য বিনোদনের ব্যবস্থা গড়ে তুলেছেন।
পঞ্চম শ্রেণির নাহিদ, মাইনুল চতুর্থ শ্রেণির ফারিয়া, ওয়াহেদা, তৃতীয় শ্রেণির আগুন সহ বিদ্যালয়ে উপস্থিত সকল ছাত্র-ছাত্রী বলে আমাদের বিদ্যালয়টি খুব সুন্দর, এখানে পড়ালেখা ভালো হয়। শিক্ষকরা আমরা খেলাধুলার জন্য শিশু পার্ক তৈরী করেছেন। এখানে চিরিয়াখানার মতো বিভিন্ন জীব-জন্তু‘ রয়েছে। আমরা এখানে আরো অনেক কিছু চাই। হরিপুর উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার আজিজার রহমান বলেন, বিদ্যালয়ের ৯০ শতাংশ শিক্ষার্থী হতদরিদ্র পরিবার থেকে আসা। অভিভাবকদের অনেকে অশিক্ষিত ও দারিদ্র। বিদ্যালয়ে ছাত্র/ছাত্রীদের ধরে রাখার জন্য প্রধান শিক্ষক যা করেছেন তা প্রশংসনীয়। বিভিন্ন সময় বিদ্যালয় পরিদর্শনে গিয়েছি শিক্ষার্থীদের উন্নতির জন্য বিদ্যালয়ের সব শিক্ষকেই যতেষ্ট আন্তরিক।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET