, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • হোমনায় স্থানীয় এমপির নিজস্ব অর্থায়নে ইফতার সামগ্রী বিতরণ 




হোমনায় স্থানীয় এমপির নিজস্ব অর্থায়নে ইফতার সামগ্রী বিতরণ 

মোঃ তপন মিয়া সরকার, হোমনা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : এপ্রিল ০৪ ২০২২, ১৮:০৮ | 942 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার হোমনায় পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও কুমিল্লা-২ হোমনা-তিতাস আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ এমপির নিজস্ব অর্থায়নে হতদরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ইফতার উপহার সামগ্রী বিতরণ কর্মসূচি শুরু করা হয়েছে ।
গতকাল সোমবার বিকাল সাড়ে ৪ টার দিকে উপজেলার আসাদপুর ইউনিয়নের পাথালিয়াকান্দি গ্রামে সংসদ সদস্যর নিজ বাসভবনে এসব ইফতার সামগ্রী বিতরণ শুরু করা হয়।
এসময় প্রতিটি পরিবারকে ১ কেজি ডাল, ১ লিটার সয়াবিন তেল, ১ প্যাকেট খেজুর, ২ কেজি ছোলা, ১ কেজি চিনি, ২ কেজি মুড়ি, লাচ্ছা সেমাই ১ প্যাকেট ও শরবতের জন্য একটি করে প্যাকেট দেয়া হয়।
বিতরণ কালে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ শামীম আহমেদ, আসাদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও ইউপি সদস্য মো. শিব্বির আহমেদ, বিশিষ্ট সমাজসেবক মো. তাইজুল ইসলাম, উপজেলা যুবলীগের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক মো. হারুন-অর-রশিদ, আসাদপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. শামসুজ্জামান, যুবলীগ নেতা আনোয়ার খানসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET