মো. তপন সরকার, হোমনা প্রতিনিধি:কুমিল্লার হোমনা উপজেলায় ৪৮তম গ্রীষ্মকালীন আন্তঃস্কুল মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া প্রতিযোগীতার ফাইনাল খেলার উদ্বোধন করেন কুমিল্লা-২ হোমনা-তিতাস আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ (মেরী) সিআইপি।
আজ শুক্রবার বিকেলে হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফুটবল (বালক-বালিক) ফাইনালে হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় ভৈরব উচ্চ বিদ্যালয়কে ৪-৩ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
এর আগে বালিকাদের মধ্যকার খেলায় হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়কে ১-০ গোলে
চ্যাম্পিয়ন হয় রামকৃষ্ণপুর কামাল স্মৃতি উচ্চ বিদ্যালয়।
এসময় খেলায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি সেলিমা আহমাদ মেরীর বলেন, খেলাধুলা শিক্ষার একটি অংশ আমাদের অনেক কোমলমতি শিক্ষার্থী আছে যাদের মাঝে বিভিন্ন সুপ্ত প্রতিভা রয়েছে।
আমাদের উচিত তাদের গুনকে কাজে লাগিয়ে বাংলাদেশকে এগিয়ে নিতে বই পড়ার পাশাপাশি ক্রিড়ার দিকে মনোযোগী হতে হবে।
তিনি আরো বলেন, ক্রীড়ায় ছেলেদের পাশাপাশি আজ মেয়েরাও পিছিয়ে নেই তারা বিদেশের মাটি থেকে বিভিন্ন জয় ট্রফিদেশের মাটিতে আনতে সক্ষম হয়েছে।
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মেয়েদেরকে ক্রীড়ায় এগিয়ে নিতে বঙ্গবন্ধু স্বপ্ন বাস্তবায়ন করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সেই লক্ষ্যে আগামী দিনে ভালো খেলোয়াড় হয়ে দেশের সুনাম বয়ে আনতে পারে সেজন্য সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমা সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান রেহানা মজিদ, পৌর মেয়র এ্যাড. মো. নজরুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মো. ফজলে রাব্বী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো.মহসীন সরকার,শিক্ষক কর্মকর্তা রুহুল আমিন, জেলা পরিষদের সদস্য মহিউদ্দিন খন্দকার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি দেলোয়ার হোসেন ফারুক, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির,মাথাভাঙ্গা ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কায়সার আহমেদ প্রমুখ। পরে খেলায় বিজয়ীদের মাঝে অতিথিরা পুরুস্কার তুলে দেন।









