, , ,

শিরোনামঃ-
  • হোম
  • রাজনীতি
  • ১১নং হাসানপুর ইউপি নির্বাচনের আ.লীগের নৌকার মাঝি তৌহিদের মনোনয়ন জমা দিল, ইউনিয়ন আ.লীগ




১১নং হাসানপুর ইউপি নির্বাচনের আ.লীগের নৌকার মাঝি তৌহিদের মনোনয়ন জমা দিল, ইউনিয়ন আ.লীগ

মোঃ ইনামুল হাসান নাইম, স্পেশাল করেসপন্ডেন্ট ,ঢাকা।

আপডেট টাইম : ডিসেম্বর ০৯ ২০২১, ২২:৫৭ | 961 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কেশবপুর ১১নং হাসানপুর ইউনিয়নের আওয়ামীলীগের মনোনীত নৌকা মার্কার প্রার্থী মোঃ তোহিদুজ্জামান তোহিদ সহ ইউনিয়নের আওয়ামীলীগের সকল নেতাকর্মী নৌকা বিজয় লক্ষে একত্রিত হয়ে রির্টানিং অফিসারের কাছে মনোনয়ন পত্র জমা দেন।

উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও শিক্ষাবিদ এস,এম, রুহুল আমীন স্যার তিনি বলেন, জনগনের প্রত্যাশা পূরনে জনপ্রতিনিধিদের কাজ করতে হবে। বর্তমান সরকারের উন্নয়নের সুফল জনগনের দ্বারপ্রান্তে পৌছে দিতে হবে। জনগনের চাওয়া পাওয়া চিন্তা করে রাজনীতি করতে হবে। সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার গ্রামকে শহরে পরিনত এবং শহরকে আরো সমৃদ্ধ করতে উদ্যোগ গ্রহন করেছে। সরকারের সেই উদ্যোগ সফল করতে জনপ্রতিনিধিদের অগ্রনী ভূমিকা পালন করার জন্য তিনি আহবান জানান।

তিনি বৃহস্পতিবার দলীয় কার্যালয়ে ১১ নংহাসানপুর ইউনিয়নের সকল নেতা কর্মীদের সঙ্গে নিয়ে দেখা করেন ইউপি নির্বাচনে আ.লীগ মনোনীত নৌকার প্রার্থী মোঃ তোহিদুজ্জামান তোহিদ মতবিনিময় সভায় কথাগুলো বলেন।

এছাড়া মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক এস এম বাবর, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ মনিরুজ্জামান শাহিন, উপজেলা কৃষক লীগের যুগ্ন সাধারণ সম্পাদক জি এম নুরুল ইসলাম ছাকী

ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক মোঃ ওবায়দুল্লাহ রহমান, যুগ্নআহবায়ক মোঃ সিরাজুল ইসলাম,যুগ্নআহবায়ক শেখ আঃ হান্নান ও মাজেদুল ইসলাম, সাবেক ৪নং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ শহিদুজ্জামান শাহিন,সাবেক ৪নং ইউনিয়ন আওয়ামী যুবলীগ সভাপতি জি এম আলতাফ হোসেন, ইউনিয়ন আওয়ামী যুবলীগ আহবায়ক মোঃ তুহিন রেজা, যুগ্নআহবায়ক মোঃ সাদ্দাম হোসেন,জাহাঙ্গীর হোসেন, বিল্লাল হোসেন, আয়ুব আলী, ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক মোঃ রায়হান সুমন, যুগ্নআহবায়ক মোঃ রাসেল হোসেন রিপন,সুমন হোসেন, আরিফ হোসেন প্রমুখ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET