, , ,

শিরোনামঃ-




২ চলচ্চিত্রে হুমায়রা সুবাহ’র অভিষেক।

Khorshed Alam Chowdhury

আপডেট টাইম : অক্টোবর ১১ ২০১৯, ২১:০৮ | 1030 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

এম.আর.জে শান্ত, বিনোদন প্রতিবেদক: ছোটবেলা থেকে একটাই স্বপ্ন, নায়িকা হবেন। আলো ছড়াবেন রুপালি পর্দায়। হুমায়রা সুবহার সেই স্বপ্নপূরণ এখন কেবলই সময়ের অপেক্ষা। খুব শিগগির তাঁকে নায়িকা হিসেবে দেখা যাবে রুপালী পর্দায়। শাহ হুমাইরা সুবাহ মৌলিক গান দিয়ে সঙ্গীতাঙ্গনে যাত্রা শুরু করেন। গেল পহেলা বৈশাখ উপলক্ষে প্রকাশিত বৈশাখী গান দিয়ে পথচলা শুরু করেন এ শিল্পী।

গায়িকা হিসাবে পথচলা শুরু করলেও খুব অল্প সময়ের ব্যাবধানে বনে গেলেন নায়িকা, হাটছেন নিজের স্বপ্নের পথে। এরই ধারাবাহিকতায় শেষ করছেন ২টি চলচ্চিত্রের কাজ।

নিয়মিত চলচ্চিত্রে কাজ করবেন জানিয়ে হুমায়রা সুবাহ বলেন, স্বপ্ন দেখি একজন দক্ষ অভিনেত্রী হবো, নামকরা নায়িকা হবো যে কিনা সুপারস্টার! চলচ্চিত্রে আমার অবস্থা শক্ত হবে। এটা অনেক কঠিন হবে জানি। আমার মতো অনেকেই এখানে কাজ করতে আসছেন। দাঁড়াতে পারছেন খুব কম, স্বপ্ন ঝরে ফিরে যাচ্ছে। কিন্তু আমি নিজেকে লাকি মনে করছি, কারণ গায়িকা হতে এসে নায়িকা হয়ে গেলাম! আমার বড়পর্দায় অভিষেক হতে যাচ্ছে। সবার কাছে দোয়া চাই, আমি নিজেকে প্রমাণ করতে চাই।

মুক্তির অপেক্ষায় আছে সুবাহ অভিনীত দুইটি ছবি। দেওয়ান নাজমুল পরিচালিত ‘তোরে কত ভালোবাসি’ ও মোহাম্মদ আসলাম এর “সমাধান”।

তবে সিনেমার পাশাপাশি নিয়মিত গান, নাটক ও বিজ্ঞাপনের কাজ করতে চান। সুবাহ বলেন, স্বপ্ন নিয়ে শোবিজে পা রাখা। সেই স্বপ্নের মাখা মেলতে যাচ্ছে। মা চেয়েছিল গায়িকা বানাবেন তবে আমার স্বপ্ন ছিল নায়িকা হবো। তবে দুজনেরই স্বপ্ন পূরণ হয়েছে। সামনেই আমার দুইটি ছবি মুক্তি পেতে যাচ্ছে।অামার জন্য সবাই দোয়া করবেন অামি বড় পর্দায় নিজেকে প্রতিষ্ঠা করতে পারি। সিনেমার পাশাপাশি নিয়মিত গান করব, এবং নাটক, বিজ্ঞাপনে ও নিয়মিত হতে চাই।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET