, , ,

শিরোনামঃ-




২৬৪০০ কোটি টাকা অবৈধভাবে নিয়ে যাচ্ছে বিদেশিরা : টিআইবি

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ০৫ ২০২০, ১৭:৪১ | 884 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বাংলাদেশ থেকে প্রতি বছর অবৈধভাবে ন্যূনতম ২৬ হাজার ৪০০ কোটি টাকা নিয়ে যাচ্ছে বিদেশি কর্মীরা। তারা প্রতি বছর রাজস্ব ফাঁকি দিচ্ছে প্রায় ১২ হাজার কোটি টাকার। দুর্নীতিবিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

৫ ফেব্রুয়ারি, বুধবার রাজধানীর ধানমণ্ডির মাইডাস সেন্টারে টিআইবির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রতিবেদনটি তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশে কমপক্ষে আড়াই লাখ বিদেশি কর্মী কর্মরত। এর মধ্যে কর দিচ্ছে মাত্র ৯ হাজার ৫০০। ২১টি খাতে প্রায় ৪৪টি দেশ থেকে এসে বাংলাদেশে কাজ করছে এসব বিদেশি।

টিআইবির গবেষণায় বলা হয়, পর্যটন ভিসা নিয়ে এসে পরে অবৈধভাবে বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করছে এসব বিদেশি। সবচেয়ে বেশি কাজ করছে তৈরি পোশাক খাতে। এ ছাড়া ব্যাংকিং চ্যানেলে টাকা প্রেরণ না করে হুন্ডির মাধ্যমে টাকা নিয়ে যায় তারা।

সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামানসহ সংস্থাটির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET