, , ,

শিরোনামঃ-




অচিরেই দাগনভূঁঞায় মিনি স্টেডিয়াম হবে-নিজাম হাজারী

মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মে ০৪ ২০১৮, ২০:২২ | 809 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নিজস্ব প্রতিবেদক:
ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নিজাম উদ্দিন হাজারী বলেছেন, সন্ত্রাসের জনপদ থেকে ফেনী এখন শান্তির জনপদ। যুব সমাজ খেলাধূলায় অংশ নিচ্ছে যার প্রমান এই ফুটবল টূর্নামেন্টের আয়োজন। এই আয়োজন শুধু দাগনভূঞায় সীমাবদ্ধ রাখলে চলবে না সারা জেলায় ছড়িয়ে দিতে হবে। আগামীতে আমিও এই আয়োজনে শামিল হবো। তিনি আরো বলেন, দাগনভূঞার ক্রীড়ামেদি দর্শকদের দাবীর প্রেক্ষিতে দাগনভূঞায় একটি মিনি স্টেডিয়াম অচিরেই নির্মাণ করা হবে।
ফেনীর দাগনভূঞা উপজেলা ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলার পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শুক্রবার বিকেলে আতার্তুক মডেল হাইস্কুল মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনীর পুলিশ সুপার এস.এম জাহাঙ্গীর আলম সরকার, টুর্নামেন্টের পৃষ্ঠপোষক, দাগনভূঞা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি দিদারুল কবীর রতন।

টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি দাগনভূঞা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীন মামুন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাস্টার কামাল উদ্দিন, খেলা পরিচালনা কমিটির সাধারন সম্পাদক ও পৌর মেয়র ওমর ফারুক খাঁন, দাগনভূঞা সদর ইউনিয়নের চেয়ারম্যান বেলায়েত হোসেন স্বপন প্রমুখ।

 
এছাড়াও উপস্থিত ছিলেন,ফেনী পৌর মেয়র হাজী আলা উদ্দিন,ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার সোহেল,দাগনভূঁঞা থানা ওসি আবুল কালাম আজাদ,মাতুভূঁঞা ইউপি চেয়ারম্যান আব্দুল্লা আল মামুন,সিন্দুরপুর ইউপি চেয়ারম্যান নুর নবী,রাজাপুর ইউপি চেয়ারম্যান কাশেদুল হক বাবর প্রমুখ।

ফাইনাল খেলায় সদর ইউনিয়ন একাদশকে ১-০ গোলে হারিয়ে রামনগর ইউনিয়ন একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে ট্রফি ও প্রাইজমানি তুলে দেন অতিথিবৃন্দ। হাজার হাজার ক্রীড়ামোদী দর্শক খেলা উপভোগ করেন।

উল্লেখ্য, ১৩ এপ্রিল শুক্রবার আতাতুর্ক উচ্চ বিদ্যালয় মাঠে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে টূনামেন্ট শুরু হয়। টূর্নামেন্টে উপজেলার ৮টি ইউনিয়নের ৮টি দল অংশগ্রহন করে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET