অবশেষে দীর্ঘ প্রতিক্ষার লোকাল বাস সার্ভিস চালু হলো ফেনী-ছাগলনাইয়া-বক্সমাহমুদ রুটে। বুধবার (১ লা জানুয়ারী) বিকেলেএ বাস সার্ভিস’র শুভ উদ্বোধন করেন ফেনী-২ আসনের সাংসদ ও জেলা আ’লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি।
ফেনী চেম্বারঅব কমার্সের সভাপতি আইনুল কবির শামীমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: ওয়াহিদুজ্জামান, ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া তাহের, সদর উপজেলা ইউএনও নাসরিন আক্তার,জীলানী পরিবহন মিনি বাস সার্ভিস’র মালিক আবদুল কাদের জীলানী। জেলা পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন বুলবুলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের পরিবহন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Please follow and like us:









