, , ,

শিরোনামঃ-




আজও শিশুকে পিষে মারলো বাস

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : আগস্ট ০২ ২০১৮, ১৪:০৭ | 1082 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নয়া আলো ডেস্কঃ- নিরাপদ সড়কের দাবিতে সারাদেশ যখন উত্তাল তখন সাতক্ষীরা-যশোর মহাসড়কের মাধবকাটি বাজারে যাত্রীবাহী বাস পিষে মারলো ৪ বছরের বুশরা আক্তারকে।

 

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক বাসটিকে জব্দ করলেও চালক বা বাসের কাউকে আটক করতে পারেনি পুলিশ।

 

নিহত বুশরা আক্তার সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা ইউনিয়নের বলাডাঙ্গা গ্রামের আবুল কালামের মেয়ে।

 

স্থানীয়রা জানান, বুশরা আক্তার তার চাচার সঙ্গে বাইসাইকেলে মাধবকাটি বাজার থেকে বাড়ির দিকে যাচ্ছিল। এমন সময় সাতক্ষীরা থেকে যশোরগামী একটি যাত্রীবাহী বাস পেছন থেকে তাদের ধাক্কা দেয়। ধাক্কায় সাইকেলের পেছনে বসে থাকা বুশরা ছিটকে পড়ে। এরপর বাসটি তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যায় শিশুটি।

 

কলারোয়া থানার ওসি মারুফ আহম্মেদ বলেন, সাতক্ষীরা সদর থানা এলাকায় শিশুটিকে চাপা দিয়ে বাসটি কলারোয়া থানা এলাকার একটি পাম্পে রেখে চালক ও হেলপার পালিয়ে যায়। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET