২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




আটোয়ারীতে ভ্রাম্যমাণ আদালতের রায়ে দুই মাদক ব্যবসায়ীর কারাদন্ড

ইউসুফ আলী, আটোয়ারী,পঞ্চগড় করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : এপ্রিল ০৭ ২০২৬, ২১:৩২ | 648 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

পঞ্চগড়ের আটোয়ারীতে মাদক কেনাবেচার সময় হাতে নাতে আটক হয়ে ভ্রাম্যমাণ আদালতের রায়ে দুই মাদক ব্যবসায়ীর অর্থদন্ডাদেশসহ কারাদন্ডাদেশ হয়েছে। দন্ডপ্রাপ্তরা হলো, উপজেলার রাধানগর ইউনিয়নের বড়দাপ ঘোষপাড়ার দারাজ আলীর ছেলে মোঃ স্বাধীন (২০) এবং উপজেলার রাধানগর দিঘীপাড়া গ্রামের মৃত দবিরুল ইসলামের ছেলে মোঃ আনছারুল ইসলাম (৩৮)। জানাগেছে, মাদক বিরোধী অভিযানের নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার পুলিশ প্রশাসনকে সাথে নিয়ে অভিযানে বের হন। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বড়দাপ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অভিযান চালিয়ে গাঁজাসহ দুইজনকে হাতে নাতে আটক করতে সক্ষম হয় অভিযানকারী টিম। আটককৃতদের তাৎক্ষনিক ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ধারা ৯(১)(গ) লঙ্ঘনের দায়ে ধারা ৩৬(১) সারণি অনুযায়ী মোঃ .স্বাধীনকে ১০০ টাকা অর্থদন্ড ও ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং মোঃ আনছারুলকে ১০০০ টাকা অর্থদন্ডসহ ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী।
আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মতিয়ার রহমান জানান, মঙ্গলবার মাদক বিরোধী অভিযানে মোট ২ জনকে আটক করা হয়েছে। পরে তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী অর্থ ও কারাদন্ডের পর জেল হাজতে পাঠানো হয়েছে। তিনি আরো বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। নিয়মিত অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় আনা হচ্ছে এবং ভবিষ্যতেও এই অভিযান অব্যাহত থাকবে বলে তিনি নিশ্চিত করেছেন। এদিকে স্থানীয় লোকজন এই অভিযানে সন্তোষ প্রকাশ করে বলেন, মাদকের কারণে যুবসমাজ বিপথগামী হচ্ছে। এমন অভিযান অব্যাহত থাকলে এলাকা মাদকমুক্ত রাখা সম্ভব হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET