, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • আটোয়ারীতে মাংস ব্যবসায়ীকে জরিমানার টাকা গুণতে হয়েছে




আটোয়ারীতে মাংস ব্যবসায়ীকে জরিমানার টাকা গুণতে হয়েছে

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : জুন ১১ ২০২০, ২২:৩৪ | 793 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

পঞ্চগড়ের আটোয়ারীতে ভ্রাম্যমান আদালতের রায়ে এক মাংস ব্যবসায়ী (কসাই)কে ৬০০০/- টাকা জরিমানা গুণতে হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে উপজেলার ফকিরগঞ্জ সরকারি হাটের মাংস হাটিতে আকষ্মিকভাবে মোবাইল কোর্ট পরিচালনার সময় এক রোগাক্রান্ত ছাগল জবাই করার প্রস্তুতি মহুর্তে মোবাইল কোর্টের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নজরে পড়ে। তাৎক্ষনিক পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন ২০১১ এর ২২ ধারা ভঙ্গের দায়ে উপজেলার তোড়িয়া ইউনিয়নের ডোহাপাড়া গ্রামের মৃত আব্দুল হকের পুত্র মাংস ব্যবসায়ী ( কসাই) মোঃ জমির ( ৩৫) কে ৬০০০/- ( ছয় হাজার) টাকা অর্থ দন্ডাদেশ প্রদান করেন ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার শারমিন সুলতানা। এসময় উপজেলা প্রাণি সম্পদ দপ্তরের ভ্যাটেনারী সার্জন মোছাঃ শামীমা আক্তার সহ অনেকেই উপস্থিত ছিলেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET