১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার, ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




আপনিও ভুগছেন সেলফি রোগে?

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : নভেম্বর ২২ ২০১৮, ১৮:৩০ | 941 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

অনলাইন ডেস্কঃ- সেলফি তুলে জুম করে খুঁটিয়ে দেখা, পছন্দসই না হওয়া পর্যন্ত বারবার তুলে যাওয়া। কিংবা ছবি তুলে ফটো ফিল্টারে এডিট করে নিজেকে দারুণ সুন্দর করে তোলা। তারপর সোশ্যাল মিডিয়ায় সে ছবি পোস্ট করে লাইকের বন্যায় ভেসে যাওয়া। এ অভ্যাস কি আপনারও আছে?

তাহলে আপনি স্ন্যাপচ্যাট ডিসমরফিয়ার শিকার! অবাক হচ্ছেন? ভাবছেন স্ন্যাপচ্যাট ডিসমরফিয়া আবার কী?

চিকিৎসকেরা জানাচ্ছেন, এটা এক ধরনের মানসিক অসুখ। যাদের আত্মবিশ্বাস কম, সাধারণত তাদের মধ্যেই এই অসুখ দেখা যায়। কৃত্রিমভাবে নিজেদের সুন্দর করে তুলে তারা সেই আত্মবিশ্বাসটাই ফিরে পেতে চান।

প্ল্যাস্টিক সার্জন লোকেশ কুমার বলেন, আগে দেখা যেত অনেকেই কোনো সেলিব্রিটির ছবি নিয়ে এসে তার মতো চোখ বা নাক বা ঠোঁট পেতে চাইছেন। কিন্তু এখন প্রযুক্তির সাহায্যে নিজেদের ছবিই এডিট করে প্ল্যাস্টিক সার্জারির জন্য চিকিৎসকের কাছে চলে আসছেন তারা।

মেয়ে বা ছেলে উভয়ের মধ্যেই এই মানসিক রোগ দেখা যায়। যার অনুপাত ৭:৩। অর্থাৎ ১০০ জনের মধ্যে ৭০ জন নারী এবং ৩০ জন পুরুষ এই রোগের শিকার।

তবে দেখা গিয়েছে, নারীদের ওই ৭০ জনের মধ্যে বেশিরভাগই প্রফেশনাল কারণে নিজেদের মুখ বদলাতে চাইছেন। তারা এই মানসিক রোগের শিকার নন। কিন্তু পুরুষদের ক্ষেত্রে সাধারণত ওই ৩০ জনই স্ন্যাপচ্যাট ডিসমরফিয়া আক্রান্ত।

মনোরোগ বিশেষজ্ঞ হিরণ্ময় সাহা বলেন, এটা একটা মানসিক অসুখ। যারা খুব অবসাদে ভোগেন, অনেক সময় তারা নিজেদের মানসিক তৃপ্তির জন্য এ রকম করে থাকেন।

সেলফি তুলে ফটোফিল্টার কাজে লাগিয়ে ফেস বিউটি বাড়িয়ে দেন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে প্রচুর ভাল কমেন্ট এবং লাইক পেতে চান তারা।-খবর আনন্দবাজারপত্রিকা অনলাইনের।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET