, , ,

শিরোনামঃ-




উল্লাপাড়ায় এক কেজি হেরোইনসহ একজন আটক

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : মার্চ ০১ ২০১৮, ১২:১৬ | 827 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ইউসুফ আহম্মেদ,উল্লাপাড়া  প্রতিনিধি: সিরাজগঞ্জের হাটিকুমরু হাইওয়েতে যাত্রীবাহী একটি বাসে তল্লাাশি চালিয়ে এক কেজি হেরোই উদ্ধার করেছে পুলিশ। এসময় বাসের চালক মো. ডালিমকে (৩৫) আটক করা হয়। বৃহস্পতিবার সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী।

এর আগে বুধবার গভীর রাতে সলঙ্গা থানার হাটিকুমরুল গোলচত্বর এলাকায় এ অভিযান চালিয়ে হিরোইন বাস ও চালককে আটক করা হয়।

আটক বাস চালক ডালিম চাপাই নবাবগঞ্জ সদর উপজেলার আমনূরা বাজার স্টেশন এলাকার মো. শুকুর আলীর ছেলে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে হাটিকুমরুল গোলচত্বরে চেকপোস্ট বসিয়ে বাস তল্লাশি করা হয়। এসময় চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী ন্যাশনাল ট্রাভেলর্সের চালকের ব্যাগ থেকে এক কেজি হেরোইন উদ্ধার করা হয়। বাস, চালক ডালিম পুলিশ হেফাজতে আছে। উদ্ধার হওয়া হেরোইনের মূল্য প্রায় এক কোটি টাকা। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে বলেও জানান ওসি।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET