কলাপাড়া প্রতিনিধি ঃ
পটুয়াখালীর কলাপাড়ায় ধানখালী ইউনিয়নের লোন্দা গ্রামে শনিবার সকালে সন্ত্রাসী পলাশ মোড়ল ও তার সন্ত্রাসী বাহিনী শ্রমজীবী জলিল হাওলাদার (৪৭) কে নির্মমভাবে কুপিয়ে জখম করেছে এবং ডান পা হাটু বরাবর অর্ধেক কেটে ফেলা হয়েছে। একই পায়ের গোড়ালী কেটে গেছে। এভাবে বিভিন্ন স্থানে ছয়টি কোপের আঘাত রয়েছে তার শরীরে।আশংকাজনক অবস্থায় স্থানীয়রা আহত জলিলকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে। কিন্তু প্রচন্ড রক্তক্ষরণে তার অবস্থার অবনতি হলে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।স্থানীয়রা জানান, পূর্ব শএুতার শর্তজের ধরে ধানখালী ১৩২০ মেঘাওয়াট বিদ্যুত কেন্দ্রের ঠিকাদারি প্রতিষ্ঠান এনডিই’র নাইট গার্ড আঃ জলিল বাসা থেকে বের হওয়ার পর আগে থেকে ওৎপেতে থাকা সশস্ত্র সন্ত্রাসী পলাশ ও তার সহযোগীরা তাকে ধাওয়া করে। তার ডান পায়ে রামদা দিয়ে কোপ দিয়ে জখম করার পর সে দৌড় দিলে তাকে প্রায় দুইশ গজ ধাওয়া করে মাটিতে ফেলে আবার এলোপাতাড়ি কোপায়। এ সময় গোটা এলাকার মানুষের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে এ নৃশংশ দৃশ্য দেখে। জলিলকে মৃত ভেবে সন্ত্রাসীরা বীরদর্পে এলাকা ছাড়লে স্থানীয়রা তাকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে।আহতের ছেলে মো.রাসেল হাওলাদার জানান, এর আগেও তার বাবাকে পলাশ মোড়ল মারধর করেছে। ওই ঘটনায় মামলা করায় আবার তাকে কুপিয়ে হত্যার চেষ্টা চালায়।কলাপাড়া থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সাংবাদিকদের জানান, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশ পলাশ ও তার সহযোগীদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে।









