কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর উল গীয়াস এর নেতৃত্বে এসআই ইস্রাফিল হোসেন, এসআই ফারুক হোসেন, এএসআই সাগর হোসেন, এএসআই মফিজুল ইসলাম, এএসআই নূর আলী সঙ্গীয় ফোর্স নিয়ে হাফিজুল ইসলাম (২৫) নামে এক যুবক ২০পিচ ইয়াবা ট্যাবলেট ও আজগর আলী (২৮) নামে এক পলাতক আসামী আটক হয়েছে।
আটককৃত হাফিজুল ইসলাম উপজেলার বেয়ালিয়া গ্রামের মৃত মোজাম্মেল গাজী ওরফে মোজাম গাজীর ছেলে ও আজগর আলী উপজেলার শাহপুর গ্রামের মৃত হাজিজ উদ্দিনের ছেলে। এর মধ্যে হাফিজুল ইসলামের কাছ থেকে ২০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। অপর আসামী আজগর আলীর নাসে ওয়ারেন্ট থাকায় তার বাড়ী থেকে আটক করা হয়।
এঘটনায় উভয় আসামী আদালতে সোপর্দ করা হয়েছে।









